বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে নিজের তৈরি ফাঁদে কবুতর চাষির মৃত্যু

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২১ ইং
জীবননগরে নিজের তৈরি ফাঁদে কবুতর চাষির মৃত্যু
জীবননগর অফিস: জীবননগরে নিজের তৈরি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বকুল হোসেন (৩০) নামের কবুতর চাষির করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার শিয়ালমারী গ্রামের তুরাপ আলীর ছেলে বকুল দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে শখের বসে কবুতর পালন করে আসছিলেন। প্রতিনিয়ত বন বিড়ালের উপদ্রব সহ্য করতে না পেরে গত রোববার রাতে কবুতরের ঘরের চারপাশে বৈদ্যুতিক তার দিয়ে জাল তৈরি করে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। রাত তিনটার দিয়ে বন বিড়াল কবুতরের ঘরের পাশে আসলে বিড়ালটি বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে বকুল হোসেন লাঠি দিয়ে পিটিয়ে মারার জন্য গেলে তিনি নিজেও বিদ্যুতায়িত হয়ে পড়েন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, তিনি ঘটনা শুনেছেন এবং তদন্ত করার জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’