বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রথম দিনে ভার্চুয়াল শুনানিতে ১ শ জনের জামিন

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২১ ইং
প্রথম দিনে ভার্চুয়াল শুনানিতে ১ শ জনের জামিন
টানা এক মাস পর আবারও শুরু হলো চুয়াডাঙ্গা আদালতের বিচারিক কার্যক্রম নিজস্ব প্রতিবেদক: টানা একমাস পর আবারো শুরু হয়েছে চুয়াডাঙ্গা আদালতের পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম। কার্যক্রম শুরুর প্রথম দিনে গতকাল সোমবার অন্তত ১শ জনকে জামিন দেয়া হয়েছে। করোনার লকডাউনের কারণে ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুনানি করা হয়। এদিন জামিন আবেদন জমা পড়েছিল প্রায় ২শ জনের। আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার জুডিশিয়াল আদালতে গতকাল জামিন আবেদন ছিল ১৬৫ জনের। সবার আবেদনেরই শুনানী শেষে ৯৬ জনের জামিন মঞ্জুর করেন ভার্চ্যুয়াল আদালতের বিচারক মানিক দাস। একইসাথে বাকী ৬৬ জনের জামিন নামঞ্জুর করা হয়। এছাড়া হাইকোর্ট থেকে জামিনে আছেন আরো ১৫ জন। এদিকে গতকাল জেলা জজ আদালতে চার জনের জামিন আবেদনের প্রেক্ষিতে শুনানী শুরু হয়। শুনানী শেষে চারজনকেই জামিন দেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, আইনজীবীদের টানা আন্দোলন শেষে গতকাল পূর্ণাঙ্গরুপে আদালতের কার্যক্রম শুরু হয়। কার্যক্রম শুরুর প্রথম দিনেই বেশি কিছু জামিন আবেদন জমা পড়েছিল। শুননানি শেষে বেশ কয়েকজনের জামিন মঞ্জুর করা হয়। ভার্চ্যুয়াল পদ্ধতিতে এসব আবেদনের শুনানী করা হয়। উল্লেখ্য, গত ১৮ মার্চ আদালতের দুই কর্মচারীকে বলীর দাবীতে অনির্দিষ্টকালের আালত বর্জনের ঘোষনা দেন আইনজীবীরা। টানা একমাস পর গত ১৮ এপ্রিল নবাগত জেলা জজ জিয়া হায়দারের সাথে বৈঠক শেষে সে আন্দোলন থেকে সরে দাঁড়ান তারা। এরপর গতকাল ১৯ মার্চ আবারো শুরু হয় বিচারিক কার্যক্রম।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’