মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আ.লীগ সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে

  • আপলোড তারিখঃ ২০-০৪-২০২১ ইং
আ.লীগ সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে
নীলমণিগঞ্জে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সচেতনতা ও সতর্কতা বৃদ্ধির লক্ষে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জ বাজারে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় তিনি বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সব সময় মাস্ক পরিধান করলে অন্তত কিছুটা হলেও এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। আসুন সবাই মিলে কিছুটা দিন সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল হই। একে-অন্যকে সচেতনতা করার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাই। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মুফতি মাসুদউজ্জামান লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিশ্বাস নান্নু মিয়া, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান নিপুল মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাকারউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী