মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ‘মিঠাইবাড়ি’-কে ২০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৯-০৪-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ‘মিঠাইবাড়ি’-কে ২০ হাজার টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরিসহ দইয়ের পাতিলে ওজনে কারচুপির অভিযোগ নিজস্ব প্রতিবেদক: অস্বাস্থ্যকরভাবে মিষ্টি তৈরি ও দইয়ের পাতিলে ওজনে কারচুপির অপরাধে চুয়াডাঙ্গার ‘মিঠাইবাড়ি’ মিষ্টির কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদরের ইসলামপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ। অভিযানে মিঠাইবাড়ি মিষ্টির কারখানায় অভিযানে অস্বাস্থ্যকরভাবে মিষ্টি তৈরি ও দইয়ের পাতিলে ওজনে কারচুপির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আলমডাঙ্গা কাঁচাবাজার তদারকি করা হয়। এসময় আড়তদার ও খুচরা ব্যবসায়ীদের পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের ক্রয় বিক্রয়ের রশিদ প্রদান ও সংরক্ষণ করতে বলা হয়। এসময় উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী