মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৯ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৮-০৪-২০২১ ইং
স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৯ জনকে জরিমানা
লকডাউনে চুয়াডাঙ্গা জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: কঠোর লকডাউনে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গা সদরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে ৩৯ জনকে ১৭ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। লকডাউনে প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে, চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি দোকান, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক দূরুত্ব বজায় রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনব্যাপী ১০টি মোবাইল কোর্টে ৩৯টি মামলায় ৩৯ জনের কাছ ১৭ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়। আলমডাঙ্গা: ``চলমান লকডাউনে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের লকডাইন নির্দেশনা অমান্য করা, জনসমাবেশ সৃষ্টি করা, অতিরিক্ত মূল্যে বাজারে খাদ্র দ্রব্য বিক্রিসহ অকারণে বাইরে ঘোরাঘুরির অপরাধে আলমডাঙ্গা পৌর এলাকার সুন্নত আলীর ছেলে হাসু মিয়াকে ৫০০ টাকা, আবেদ আলীর ছেলে কাওসার আলীকে ২০০ টাকা, সানোয়ার আলীর ছেলে শাদিকে ৫০০টাকা, নূর ইসলামের ছেলে হাসান আলীকে ৫০০ টাকা, গোলাম আলীকে ৫০০ টাকা, সুমন দাসকে ৫০০ টাকা, লালুর ছেলে ফারুক হোসেনকে ৫০০ টাকা, মেহেদী হাসানকে ২০০ টাকা, শফিউদ্দিনকে ৩০০ টাকা, ফরহাদ হোসেনকে ৫০০ টাকাসহ মোট ১০ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। দামুড়হুদা : দামুড়হুদা লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করে অকারণে বাইরে ঘোরাঘুরি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী দামুড়হুদা বাজারের বিভিন্নস্থানে ভ্র্যাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ। ভ্র্যাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা মহামারীতে সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হওয়ার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ও সড়ক পরিবহন আইন ২০১৮ সালের ৬৬ ধারায় মোট ১৬ জনের নিকট থেকে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযেগিতায় ছিলো দামুড়হুদা থানা পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী