বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঘরে বসেই পাওয়া যাবে কাক্সিক্ষত পণ্য

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২১ ইং
ঘরে বসেই পাওয়া যাবে কাক্সিক্ষত পণ্য
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের উদ্বোধন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসজনিত কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয়ের ভ্রাম্যমাণ ভ্যান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার সুফি মো. রফিকুজ্জামান, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, বড় বাজার কাঁচামাল আড়ৎ সমিতির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি। এ কার্যক্রমের আয়োজন ও বাস্তবায়নে আছে জেলা প্রশাসন, জেলা পুলিশ, পৌরসভা, কৃষি বিপণন অধিদপ্তর ও কাঁচামাল আড়ৎ সমিতি চুয়াডাঙ্গা। উদ্বোধনের সময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনাকালে এর আগেও এ ধরনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আবার করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বাজারে ভিড় করে বাজার করা থেকে এ ধরনের ব্যবস্থা অনেক ভালো। এখানে স্বাস্থবিধি প্রতিপালন হবে। আবার বাইরে না যেয়ে ঘরে বসেই নিজের প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। দামের বিষয়েও খেয়াল রাখা হবে, যেন ক্রেতা না ঠকে। পাইকারি মূল্যেই পণ্য পাওয়া যাবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’