গাংনীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
- আপলোড তারিখঃ
১৭-০৪-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় তন্ময় (১৭) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় নিহতর বন্ধু ফিরোজুল (২০) মারাত্মক আহত হন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় গাংনী উপজেলার তেঁতুলবাড়িয় গ্রামের কাফিরুল ইসলামের ছেলে ও তাঁর বন্ধু ফিরোজুল একই এলাকার এনামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, তন্ময় ও ফিরোজুল তেঁতুলবাড়িয়া কড়ইতলা থেকে হিন্দা তালসারি রাস্তায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে করমদি সন্ধানী হাসপাতালে ভর্তি করে। তাঁদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় কুষ্টিয়ার মিরপুর নামক স্থানে তন্ময় মারা যায়। এদিকে ফিরোজুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে।
কমেন্ট বক্স