বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতির ওপর হামলার নিন্দা

  • আপলোড তারিখঃ ১৭-০৪-২০২১ ইং
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতির ওপর হামলার নিন্দা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর মাহমুদ রনির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক। এক বিবৃতিতে নেতৃবৃন্দ এই হামলা কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে উল্লেখ করেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইমুম সাঈদ মাসুম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের র‌্যালি ও সমাবেশ করায় বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও তার সাঙ্গপাঙ্গরা রণির ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। গত ১১ এপ্রিল বারোজাবার মাছের আড়তের সামনে এই হামলায় অংশগ্রহণ করে চেয়ারম্যানের ভাই সোহান, সাহারুল ও জহর আলী। নেতৃবৃন্দ বলেন, হামলা চালিয়ে ছাত্রদলের অগ্রযাত্রা দমানো যাবে না। সময়মতো ছাত্রদল জবাব দিতে প্রস্তুত রয়েছে। এদিকে ঝিনাইদহে জেলা বিএনপির আহবায়ক অ্যাড. এস এম মশিউর রহমান ও সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ ছাত্রনেতা তানভীর মাহমুদ রনির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিএনপি নেতৃবৃন্দ রণির দ্রুত আরোগ্য কামনা করেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’