মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিচারকের সঙ্গে ব্যবসায়ীদের তর্ক-বিতর্ক : কাঁচা পণ্যে লাভের পরিমাণ নির্ধারণ

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২১ ইং
বিচারকের সঙ্গে ব্যবসায়ীদের তর্ক-বিতর্ক : কাঁচা পণ্যে লাভের পরিমাণ নির্ধারণ
চুয়াডাঙ্গার কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ম্যাজিস্ট্রেটের জরিমানার আদেশে বিপত্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মাইকিং; স্বাস্থ্যবিধি মানাসহ বাজার স্বাভাবিক রাখার জন্য নির্দেশ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জরিমানার আদেশে ক্ষেপে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজারের কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিপণন অফিসারের সমন্বয়ে চুয়াডাঙ্গা শহরের বড়বাজারের কাঁচাবাজারে যৌথ অভিযান চালানো হয়েছে। জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে বাজার মনিটর করা হয়। সে সময় অতিরিক্ত দামে বেগুন বিক্রির দায়ে নিচের বাজারের সবজি বিক্রেতা আক্কাস আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার আদেশে ক্ষুব্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন আক্কাস আলী, তাঁর ছেলে ও কর্মচরীরা। জরিমানার ক্ষোভে বিক্রয়যোগ্য সবজি নিচে ফেলে দিয়ে প্রতিবাদ প্রদর্শন করেন তাঁরা। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান সেখানে মাইকিং করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং বাজারের কাজ স্বাভাবিক রাখার জন্য নির্দেশ দেন। এ ধরণের অভিযোগের ভিত্তিতে দুপুরে সেখানে যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস। সবজি বিক্রেতা আক্কাস আলী ২ হাজার টাকা জরিমানা প্রদান করে তাৎক্ষণিক ক্ষমা প্রার্থনা করলে বিষয়টির সুরাহা হয়। অভিযান শেষে নিচের বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন প্রশাসনের কর্তারা। এসময় ভোক্তাদের স্বার্থে আগামী সোমবারের মধ্যে বাজারের সবকটি দোকানে মূল্যতালিকা টাঙানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কাঁচা পণ্যে অতিরিক্ত মুনাফা আদায় নিয়ন্ত্রণে দাম বেঁধে দেওয়া হয়। সেখানে উভয়পক্ষের সম্মতিতে বলা হয়, ৫০ টাকার নিচে কেনা কাঁচা পণ্যে সর্বোচ্চ ৭ টাকা ও ৫০ টাকার ওপরে কেনা পণ্যে সর্বোচ্চ ১০ টাকা লাভ করতে পারবেন ব্যবসায়ীরা। নির্ধারিত দামের তুলনায় বেশিদামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয় সেখানে। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, নিচের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী