ঝিনাইদহে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
- আপলোড তারিখঃ
১৬-০৪-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে ট্রাক্টর ও মোটরসাইকেলের সঙ্গে আসাদুজ্জামান নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার ইয়াছিন আলীর ছেলে।
পুলিশ জানান, আসাদুজ্জামান মটরসাইকেল যোগে জীবননগর থেকে ঝিনাইদহে আসছিলেন। পথিমধ্যে কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর পৌঁছালে একটি অবৈধ ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
কমেন্ট বক্স