বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমানের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২১ ইং
আলমডাঙ্গায় সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমানের ইন্তেকাল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার বেলা আড়াইটার দিকে আলমডাঙ্গা প্রধান সড়কে অবস্থিত তাঁর নিজ বাড়িতে অবস্থানকালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। গতকাল মরহুমের জানাজা শেষে মজিবর রহমানের নিজ গ্রাম যাদবপুরের পারবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় অংশ নেন আলমডাঙ্গার সাবেক পৌর মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, আবুল কালাম আজাদ বেল্টু, সোনালী ব্যাংকের ম্যানেজার সিরাজুল ইসলাম, প্রভাষক গোলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা সেলিম হোসেন, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন, ডা. রাগিব সাহরিয়ার, কুষ্টিয়া কৃষি ব্যাংকের এজিএম মতিয়ার রহমান, সোনালী ব্যাংকের অফিসার রফিকুল ইসলকম, আলহাজ্ব গোলাম রহমান সিঞ্জুল, রুবেল হোসেন, মাসুদ রানা তুহিন, সাহিন, জালাল উদ্দিন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’