বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপি ইউনিয়ন পরিষদে হামলা-ভাঙচুর!

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২১ ইং
গড়াইটুপি ইউনিয়ন পরিষদে হামলা-ভাঙচুর!
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদে আকস্মিকভাবে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টারসহ স্থানীয়রা। জানা যায়, গতকাল বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে স্থানীয় চার যুবক খাড়াগোদা গ্রামের মোজাম্মেল হক চেনার ছেলে আরিফুল ইসলাম পিলু, মৃত আনিছদ্দির ছেলে মানোয়ার, গোলজারের ছেলে রুবেল ও বিল্লালের ছেলে বিপ্লব গড়াইটুপি ইউনিয়ন পরিষদে হামলা চালান বলে অভিযোগ উঠে। তাঁরা পরিষদের টিনে লাঠি দিয়ে আঘাত করেন এবং কয়েকটি দরজা ভাঙচুর করে। এবিষয়ে চেয়ারম্যান শফিকুর রহমান রাজু বলেন, ‘আমি আইনকে সম্মান করি। আইনের প্রতি আমার বিশ্বাস আছে। নিজের হাতে আইন তুলে নিতে চাই না। তারা অগোচরে আমাকে বিভিন্ন হুমকি-ধামকি ও গালিগালাজ করে। আমি মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি।’ এবিষয়ে হাসানুজ্জামান জানান, ‘সারা দিন রোজা রাখার পর ইফতারের কিছুক্ষণ আগে তিনি বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ হেলমেট পরা দুজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁর গলায় ধারালো অস্ত্র ধরে হুমকি-ধামকি দিতে থাকে। যাবার সময় তাঁকে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজুর সাথে পূর্বে যে শত্রুতা আছে, সেটা মিটিয়ে ফেলার জন্য। না হলে তাঁকে মেরে ফেলবে। আমাকে হুমকি দেওয়ার বিষয়ে আরিফুল ইসলাম পিলু পুরো ঘটনা জানতে ইউপি পরিষদে যান। এছাড়া কোনো হামলার ঘটনা ঘটেনি।’ এবিষয়ে অভিযুক্ত আরিফুল ইসলাম পিলু বলেন, ‘আমি আমার ভাইয়ের সাথে ঘটা ঘটনার কথা শুনে চেয়ারম্যানের কাছে বিষয়টি শোনার জন্য গিয়েছিলাম। হামলার ঘটনা সব সাজানো।’ দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল জানান, চেয়ারম্যান তাঁকে ফোনে জানালে পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আইন সকলের জন্য সমান। অপরাধীদের ধরতে আমরা কাজ করছি। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’