বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় লকডাউনের দ্বিতীয় দিনে আরও ৯ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২১ ইং
আলমডাঙ্গায় লকডাউনের দ্বিতীয় দিনে আরও ৯ জনকে জরিমানা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ জনকে ৮ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির আলমডাঙ্গা শহরের প্রধান সড়ক, লাল ব্রিজ, সাদা ব্রিজ মোড়, বড় বাজার, স্টেশন বাজারসহ বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সরকারি বিধিনিষেধ অমান্য করে দোকান খুলে গোপনে বেচা-কেনা করার সময় ব্যবসায়ী আব্দুস ছালামকে ৫ হাজার টাকা, পার্থ বাবুকে ৩ শ টাকা, শাহাজানকে ৪ শ, লিখন আলীকে ২ শ টাকা, সৌরভকে ৩ শ টাকা, জিয়াউরকে ২ শ টাকা, হাসানুজ্জামানকে ২ শ টাকা ও আলাউদ্দিনকে ২ শ টাকা জরিমানা করেছেন।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’