মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হঠাৎ দাম বাড়ালে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে

  • আপলোড তারিখঃ ১৪-০৪-২০২১ ইং
হঠাৎ দাম বাড়ালে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে
পবিত্র রমজানে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য স্থিতিশীল প্রস্তুতিমূলক সভায় ডিসি নজরুল ইসলাম গরুর মাংস ৫২০ টাকা, খাসির মাংস ৭০০ টাকা ও বকরির মাংস ৬০০ টাকা কেজি নির্ধারণ নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমরা প্রত্যেকেই কিন্তু ভোক্তা। আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে চাই, তাহলে আমাদের অনেক দায়িত্বশীল, দায়িত্ববান হতে হবে। রমজান মাস, সবাইকে সংযত হতে হবে। অন্যান্য দেশে রমজান এলে দ্রব্যমূল্যের দাম কমে। কিন্তু আমাদের দেশে বাড়ে।’ তিনি বলেন, মাছ, মাংস, দুধ, ডিমের দাম বৃদ্ধি করা তো যাবেই না বরং যতটা সম্ভব সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। বাজারের স্থিতিশীলতা রক্ষা করতে হবে। একইসঙ্গে সরবরাহ চেইনকে অবশ্যই স্বাভাবিক রাখতে হবে। এসময় সভায় গরুর মাংস ৫২০ টাকা, খাসির মাংস ৭০০ টাকা, বকরি ৬০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার কঠোরভাবে নির্দেশনা দেন রমজানে কোনো পণ্যের দাম বাড়বে না। হঠাৎ দাম বাড়লে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে। মোকাম থেকে চাল, ডাল, আল পাইকারি বিক্রেতা যে দামে কিনবে, তা থেকে সর্বোচ্চ ১ টাকা বেশি দামে এবং খুচরা বিক্রেতাও ১ টাকা বেশি দামে বিক্রি করতে পারবে। অধিক মুনাফার চিন্তা বাদ দিতে হবে। এসময় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা উল্লেখ করে তিনি জানান, ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন যে নির্দেশনা দিয়েছে, তা মেনে চলতে হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন, খাদেমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবে। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তেও সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করতে পারবে। এছাড়া জুম্মার নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান ও মেডিকেল অফিসার আওলিয়ার রহমান। এসময় আরও বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ বি এম রবিউল ইসলাম, জেলা বাজার কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, নিচের বাঁচার আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, সাংবাদিক আহসান আলম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী