গাঁজা-ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- আপলোড তারিখঃ
১৪-০৪-২০২১
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিলসহ মমতাজ নামের এক নারীকে আটক করেছে। মমতাজ খাতুন (২৫) জয়রামপুর মালিতাপাড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী ও পলাতক আসামি পারুল একই গ্রামের মৃত রহেদ আলী। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর নিজ গ্রাম থেকে তাঁকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহাবুবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার জয়রামপুর মালিতাপাড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মমতাজ খাতুনকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করেন এবং একই গ্রামের মৃত রহেদ আলীর স্ত্রী পারুল বেগমকে পুলিশ দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে এই ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ। দামুড়হুদা মডেল থানার তাঁদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
কমেন্ট বক্স