বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছোট্ট সোনামণি রুহানীকে বাঁচাতে বিত্তবানরা এগিয়ে আসুন

  • আপলোড তারিখঃ ৩০-০৪-২০১৭ ইং
ছোট্ট সোনামণি রুহানীকে বাঁচাতে বিত্তবানরা এগিয়ে আসুন
অঞ্জন দত্ত: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্রী ছোট্ট সোনামণি ফাতেমা তুজ রুহানী রন ও লিমফোমা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে ছোট্ট সোনামণি রুহানী আবারো সহপাঠীদের সাথে স্কুলে আসতে পারবে। আবারো বন্ধুদের সাথে হেসে খেলে ভরিয়ে তুলবে স্কুল আঙ্গিনা। তাই রুহানীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন রুহানীর দরিদ্র পরিবার। উল্লেখ্য, গত ২৩ মার্চ ভর্তি হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার পিএইচডি ব্লকের ৩১৫ নং রুমের ২৩ নং বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সাহায্য পাঠাতে পারেন এই ঠিকানায়: মোছা: মনজুয়ারা খাতুন। হিসাব নং ৬৪৮৮, অগ্রনী ব্যাংক জীবননগর শাখা অথবা মোবাইল নং ও বিকাশ নং ০১৯১৩১২৪১৭০।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’