চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে গাঁজাসহ মিণ্টু আটক
- আপলোড তারিখঃ
১৪-০৪-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ পশ্চিমাঞ্চলের কুখ্যাত মাদক সম্রাট মিণ্টু সাড়ে তিন কেজি গাঁজাসহ র্যাবের হাতে আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনা গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাঁকে আটক করে ঝিনাইদহ র্যাব। এর পূর্বেও মিণ্টু মাদকসহ তিনবার আটক হয়েছেন। গতকাল আটককৃত মিণ্টু চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জীবনা গ্রামের সানোয়ার ওরফে মনার ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মিণ্টু সাড়ে তিন কেজি গাঁজা নিয়ে ১০ মাইল থেকে খাড়াগোদা ভায়া জীবনা সড়কে অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব গতকাল দুপুর একটার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
কমেন্ট বক্স