কৃষকদের মধ্যে কৃষিযন্ত্র বিতরণ করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
- আপলোড তারিখঃ
১৩-০৪-২০২১
ইং
কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় ২৪ জনের মধ্যে প্রায় ২ কোটি ২০ লাখ টাকা ভর্তুকি
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৪ জন কৃষকের মধ্যে প্রায় ২ কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা ভর্তুকিতে কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত ব্যবস্থপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তা কার্যক্রমের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আনুষ্ঠানিকভাবে ৪টি কম্বাইন হারভেস্টার, ৩টি রিপার ও ২টি রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র ২৪ জন কৃষকের মধ্যে তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তালহা জুবাইর মাসরুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলমগীর হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা শাহিন রাব্বি ও আমিরুর ইসলাম রাসেল।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলায় ১৫টি কম্বাইন হারভেস্টার, ৭টি রিপার ও ২টি রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ করা হচ্ছে। প্রতিটি হারভেস্টার প্রায় ২৮ লাখ, রিপার ১ লাখ ৮০ হাজার ও রাইস ট্রান্সপ্লান্টার সাড়ে ৩ লাখ টাকা হিসেবে ভর্তুকি দিয়েছে সরকার বাকি টাকা কৃষকরা পরিশোধ করেছে।
কমেন্ট বক্স