চুয়াডাঙ্গায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
- আপলোড তারিখঃ
১৩-০৪-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, তাঁর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল সোমবার বাদ মাগরিব চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম মনি, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, মনিরুজ্জামান লিপটন, আখতারুজ্জামান আখতার, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপি নেতা কুদ্দুস মাহলদার, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা সেচ্ছসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, যুবদলের অর্থবিষয়ক সম্পাদক মমিনুর রহমান মমিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, আব্দুর রশিদ, রায়হান উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এসএম হাসান, তাতী বিষয়ক সম্পাদক মহসিন আলী, রুবেল হাসান, তুহিন, আসলাম, ইলিয়াস, আবু সালেহ, জাকির হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি এইসএম মোস্তফা, শাহাবুদ্দিন, মতিউর রাহমান মিশর, ইভেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মেহেদী হাসান, চুয়াডাঙ্গ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সাহারা, ইকবাল প্রমুখ।
কমেন্ট বক্স