মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে করোনা সচেতনতায় প্রশাসনের অভিযান

  • আপলোড তারিখঃ ১১-০৪-২০২১ ইং
মেহেরপুরে করোনা সচেতনতায় প্রশাসনের অভিযান
প্রতিবেদক, মেহেরপুর: সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা? তা সার্বক্ষণিক নজরদারির জন্য মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে গতকাল শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মাস্ক পরিধান না করায় মেহেরপুরের বিভিন্ন ব্যবসায়ীকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন) ২০১৮ এর ২৪ এর (১) ধারা লঙ্ঘনের অপরাধে ২৪ এর (২) ধারায় ৩ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে ১০ জন পথচারীকে মাস্কবিহীন অবস্থায় বেড়ানোর অপরাধে পথচারীদেরকে দিয়ে প্রায় ১ হাজার মাস্ক কিনিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করান। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা প্রতিপালনে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি পালন ও মাস্ক পরিধান নিশ্চিতকল্পে জেলা প্রশাসনের একাধিক টিম নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘যাদেরকে মাস্ক বিহীন অবস্থায় পাওয়া যাচ্ছে তাঁদের নিজেদের টাকা দিয়ে মাস্ক কিনিয়ে প্রান্তিক জনসাধারণের মধ্যে উক্ত মাস্ক বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিল মেহেরপুর র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকশ টিম।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী আওসাফ আবিরের ব্যতিক্রম উদ্যোগ