মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নতুন করে চুয়াডাঙ্গায় ৮ ও মেহেরপুরে আরও ৩ জন আক্রান্ত

  • আপলোড তারিখঃ ০৭-০৪-২০২১ ইং
নতুন করে চুয়াডাঙ্গায় ৮ ও মেহেরপুরে আরও ৩ জন আক্রান্ত
দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড সমীকরণ প্রতিবেদক: করোনায় দেশে একদিনে শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের। একই সময়ে মারা গেছেন ৬৬ জন। এর আগে এক দিনে এত সংখ্যক লোকের করোনা শনাক্ত ও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। আর এ পর্যন্ত মোট মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। আর গত রোববার (৪ এপ্রিল) একদিনে আক্রান্ত হয়েছিল ৭ হাজার ৮৭ জন। গতকাল বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৯ জন। গত ২৪ ঘণ্টায় মোট ৩৪ হাজার ৩১১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে গত সোমবার করোনা শনাক্ত হয় ৭ হাজার ৭৫ জনের। আর মারা যান ৫২ জন। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও আটজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৭ জনে। গতকাল মঙ্গলবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার চারজন, দামুড়হুদা উপজেলার তিনজন ও জীবননগরের একজন রয়েছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৬ জন। বয়স ৩২ থেকে ৭৫ বছর পর্যন্ত। গতকাল সদর উপজেলা থেকে দুজনন সুস্থ্য হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬২৪ জন। জানা যায়, গত সোমববার করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্য বিভাগ ৩৭টি নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত নমুনা ও পূর্বের পেন্ডিং নমুনারসহ ৪৪টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁঁছায়। এর মধ্যে ৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকি ৩৬টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ৩১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮ হাজার ৭৬৪টি, প্রাপ্ত ফলাফল ৮হাজার ৫১৮টি, পজিটিভ ১ হাজার ৭৬৭টি, নেগেটিভ ৬ হাজার ৩০৮টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ৯০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় অবস্থানকালে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮ জন ও জেলার বাইরে থেকে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা করোনা ইউনিটে ভর্তি হয়েছে ২ জন। আক্রান্তদের মধ্যে ৭৬জন হোম আইসোলেশন ও অন্য ১৪জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন ২ জন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুর জেলায় নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার মেহেরপুর সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা সকলেই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে। এর মধ্যে সদর উপজেলার ৩১ জন, গাংনী উপজেলার ১০ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন। এসকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত। সবাইকে সামাজিক দূরত্ব মেনে নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোঁয়ার অভ্যাস বজায় রাখাসহ মাস্ক ব্যবহার, জনসমাগম এড়িয়ে চলা এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী