মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জনসাধারণের মধ্যে ডিসি-এসপির মাস্ক বিতরণ

  • আপলোড তারিখঃ ০৫-০৪-২০২১ ইং
জনসাধারণের মধ্যে ডিসি-এসপির মাস্ক বিতরণ
করোনার সংক্রমণ রোধে চুয়াডাঙ্গায় সচেতনতামূলক ক্যাম্পেইন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নিয়মিত মাঠে কাজ করছে প্রশাসন। জনসাধারণকে সচেতন করতে প্রচার-প্রচারণাসহ করা হচ্ছে মাস্ক বিতরণ। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় জরিমানাও করছেন ভ্রাম্যমাণ আদালত। এ ধারাবাহিকতায় গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে যৌথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক ক্যাম্পেইন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক দীপক কুমার সাহা, এনডিসি আমজাদ হোসেন, মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রত্নাসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী