মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়া জেলা বিএনপি নেতা আলমডাঙ্গার মাসুমের ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০২১ ইং
কুষ্টিয়া জেলা বিএনপি নেতা আলমডাঙ্গার মাসুমের ইন্তেকাল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বণ্ডবিলের ছেলে বিএনপি নেতা মাসুম কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। নিহত মাসুম আলমডাঙ্গা পৌর এলাকার বণ্ডবিল গ্রামের মরহুম ফজলুর রহমানের বড় ছেলে ও কুষ্টিয়া শহর যুবদলের সাবেক সম্পাদক। জানা যায়, নিহত মাসুম দীর্ঘদিন যাবত রাজনৈতিক ও ব্যবসায়ীক কারণে কুষ্টিয়া শহরে বসবাস করে আসছিলেন। তিনি আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। পরবর্তীকালে তিনি স্থায়ীভাবে কুষ্টিয়ায় বসবাস শুরু করেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় সদস্য হিসেবে কুষ্টিয়ায় বেশ পরিচিত ছিলেন। পরবর্তীতে কুষ্টিয়া জেলা যুবদলের সদস্য হন এবং কুষ্টিয়া শহর যুবদলের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী আওসাফ আবিরের ব্যতিক্রম উদ্যোগ