মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাস্থ্যবিধি অমান্য, কোচিং সেন্টারসহ ৩৪ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৪-০৪-২০২১ ইং
স্বাস্থ্যবিধি অমান্য, কোচিং সেন্টারসহ ৩৪ জনকে জরিমানা
করোনার সংক্রমণ রোধে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা না মানায় চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতে ১৯ জনের কাছ ১২ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিদিনের ন্যায় গতকাল শনিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে শহরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে চুয়াডাঙ্গা শহরের কলেজ রোডের ব্লু বার্ড কোচিং সেন্টারকে এক হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে আলমডাঙ্গাসহ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে, চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি দোকান, প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়ন, জনসমাবেশ বন্ধ করা, বাজার মনিটরিং এবং সামাজিক দূরুত্ব নিশ্চিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে দিনব্যাপী পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দিনব্যাপী ৫টি ভ্রাম্যমাণ আদালতে ১৯ জনের কাছ ১২ হাজার ৪ শ টাকা জরিমানা আদায় করা হয়। আলমডাঙ্গা: আলমডাঙ্গায় স্বাস্থ্যবিধি না মানায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে আলমডাঙ্গায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ূন কবির। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনা মহামারী মোকাবেলায় মানুষকে সচেতন করার লক্ষ্যে গতকাল আলমডাঙ্গার আল-তায়েবার মোড়, চারতলার মোড়, হাজী মোড়, লালব্রীজ মোড়, রেলস্টেশন, মুন্সিগঞ্জ মদন বাবুর মোড়সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে মাস্ক পরিধান না করা ও অন্যান্য স্বাস্থ্যবিধি না মানার কারণে ৬ জনকে দন্ডবিধি, ১৮৬০-এর ২৬৯ ধারা মোতাবেক মোট ২ হাজার ৬ শ টাকা জরিমানা করাসহ সতর্ক করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) হুমায়ূন কবির জনসাধারণের মধ্যে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে একই ধারায় ৯ জনকে মোট ২ হাজার ৮ শ টাকা জরিমানা করেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী