মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরকার আউটসোর্সিং পদ্ধতিতে তাদের তিন মাসের জন্য নিয়োগ করেছিল : সিভিল সার্জন

  • আপলোড তারিখঃ ০২-০৪-২০২১ ইং
সরকার আউটসোর্সিং পদ্ধতিতে তাদের তিন মাসের জন্য নিয়োগ করেছিল : সিভিল সার্জন
চুয়াডাঙ্গায় বেতন না পেয়ে করোনা ইউনিটে নিযুক্ত কর্মীদের কর্মবিরতি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে আউটসোর্সিং-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ৯ মাসের বেতন পরিশোধ করার দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আউটসোর্সিং-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা সিভিল সার্জন অফিসের ফটকে এই কর্মবিরতি পালন করেন। তাঁদের অভিযোগ- ৯ মাস যাবত করোনা ইউনিটে ঝুঁকি নিয়ে কাজ করেও এক মাসেরও বেতন পাননি। সিভিল সার্জন দুই দিন দুই দিন করে প্রতিদিনি ঘুরাচ্ছে তাঁদের। এদিকে সিভিল সার্জন বলছেন, তাঁদেরকে তিন মাসের জন্য আউটসোর্সিং-এ নিয়োগ করেছিল সরকার। নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ওই তিন মাসের বেতনের বরাদ্দ এসেছে। বাংলাদেশ সরকারের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে (আইবাস) টাকা এলেই তাঁরা বেতন পেয়ে যাবে। জানা যায়, গত বছর জুন মাসের ৩ তারিখে স্বাস্থ্য সেবা, প্রশাসন-১, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা স্মারক- ৪৫.০১.০০০০.১৪০.১১.০০২.২০-৬৭২ এবং স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার স্মারক নম্বর- স্বা: অধিঃ/প্রশা-২/আউট সোর্সিং/প্রশাঃ অনুঃ-১৭/২০১৮/২১৪৪ (ক) তারিখ-০৩/০৬/২০২০ খ্রিঃ দ্বায়ের পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসা সেবা প্রদানের স্বর্থে এবং হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতাসহ সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার কার্যক্রম অব্যহত করার নিমিত্তে সদর হাসপাতাল, চুয়াডাঙ্গার জন্য আউটসোর্সিং প্রত্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০১৮ এর ৩(৮) অনুচ্ছেদ অনুযায়ী শর্তাবলী স্বাপেক্ষে ২ জন ল্যাব এ্যাটেনডেন্ট, ৬ জন ওয়ার্ড বয়, ৩ জন আয়া ও ৬জন পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত করা হয়। এরা হলেন- ল্যাব এ্যাটেনডেন্ট রাজু আহম্মেদ ও মহিবুল্লাহ বিশ্বাস। ওয়ার্ড বয় নয়ন মল্লিক, রাসেল হোসেন, ফয়সাল আলী, ফয়সাল বিশ্বাস, ফরহাদ হোসেন, মো. রতন। আয়া শাহনাজ খাতুন, রেশমা খাতুন, রুপভান। পরিচ্ছন্নতা কর্মী মুনতাজ আলী, শ্রী শ্রীদাম কুমার সর্দ্দার, অশিক কুমার, বিপ্লব সরদার, শ্রী সুজন সরদার ও মিণ্টু সরদার। গতকাল থেকে শুরু হওয়া কর্মবিরতির প্রথম দিনে বক্তব্য দেন নয়ন মল্লিক, রাসেল হোসেন, মুনতাজ আলী, শ্রী শ্রীদাম কুমার সর্দ্দার, অশিক কুমার, বিপ্লব সরদার, শ্রী সুজন সরদার প্রমুখ। তাঁরা বলেন, আউটসোর্সিং পদে চাকরিতে নিয়োগ পেয়ে প্রায় ৯ মাসের ওপর হতে চলেছে তারা কাজকর্ম করে যাচ্ছেন। কিন্তু এরই মধ্যে একবারও বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। সকলেই নিম্নবিত্ত পরিবার থেকে এসেছে। এই বেতনের অভাবে পরিবারের সদস্যরা অনাহারে ও অর্ধাহারে জীবনযাপন করলেও তাঁদের কথা কেউ কর্ণপাত করেননি। টাকার অভাবে তাঁদের ছেলে-মেয়েদের পোশাক-আশাকের খরচসহ লেখাপড়ার খরচও দিতে পারছেন না। সিভিল সার্জনের নিকট এ বিষয়ে জানালে তিনি বলেন, বেতনের বরাদ্দ হয়েছে দুই দিনের মধ্যে টাকা পেয়ে যাব। কিন্তু দুই দিন-দুই দিন কতো দিন পার হয়ে গেল, আইবাসে টাকাও আসছে না, তারাও বেতন পাচ্ছে না। অবিলম্বে তাঁদের বেতন ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নিকট জোর দাবি জানান। এ বিষয়ে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, আউটসোর্সিং-এ নিয়োগপ্রাপ্ত ১৭ জনের সঙ্গেই এর পূর্বে বেশ কয়েকবার কথা হয়েছে। সরকার তাঁদেরকে তিন মাসের জন্য নিয়োগ করেছিল। নিয়োগের পর তিন মাস পার হয়ে গেলেও তাঁদের বেতনের বরাদ্দ না আসায় তখনি তাঁদেরকে বলা হয়েছিল, নিয়োগ দেওয়া সময়ের তিন মাসের বেতন তাঁরা অবশ্যই পাবে। তাঁদের চাকরির মেয়াদ বাড়েনি। এখন তাঁরা ইচ্ছে করলে চাকরি করতেও পারে আবার না চাইলে না করতে পারে। তাঁরা নিজ ইচ্ছায় পরের ৬ মাসও কাজ করেছে। আমি স্বাস্থ্য বিভাগে কয়েকবার কথা বলেছি। তাঁরা এই ১৭ জন কর্মচারীদের বেতনের বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে। তবে বাংলাদেশ সরকারের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে (আইবাস) তাদের বেতনের টাকা এসে পৌঁছাইনি। দুই-তিন দিনের মধ্যেই তাঁদের বেতনের টাকা আইবাসে এসে যাবে। টাকা এলেই তাদের তিন মাসের বেতন পেয়ে যাবে। তবে পরবর্তী ৬ মাসের বেতনের কোন বরাদ্দ হয়নি।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী আওসাফ আবিরের ব্যতিক্রম উদ্যোগ