কালীগঞ্জে গভীর রাতে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড
- আপলোড তারিখঃ
০২-০৪-২০২১
ইং
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহ কালীগঞ্জের পল্লীতে আগুন লেগে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানে পুড়ে ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার দামোদরপুর বাজারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- দামোদরপুর বাজারের সাইকেল পার্স ও মুদি দোকান মালিক নুর ইসলাম, মুদি মালামাল ব্যবসায়ী আজিজ, স্যালো পার্সের দোকান মালিক আব্দুস সালাম, সিমেন্ট ব্যবসায়ী বিপ্ল¬ব হোসেন ও মুদি দোকান মালিক লাটিম হোসেন।
ক্ষতিগ্রস্ত বিপ্ল¬ব হোসেন জানান, ‘বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে হঠাৎ তাঁদের বাজারের আশপাশের লোকজন আগুন আগুন বলে চিৎকার দিলে ঘুম থেকে উঠে এলাকাবাসী বাজারের দিকে আগুন দেখতে পান। আমিও ছুটে গিয়ে বাজারের দিকে দৌঁড়ে আসি। পৌঁছে দেখি আমার দোকানসহ আশপাশের দোকানে আগুন দাউ দাউ করে জ্বলছে। এসময় কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি বাজারে পৌঁছানোর আগেই ৫টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাকি আগুন নিয়ন্ত্রণে আনে।’
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুর ইসলাম জানান, ‘আমার দোকানের সকল মালামাল ও ক্যাশে থাকা প্রায় ২০ হাজারের বেশি নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আমি সর্বশান্ত হয়ে গেছি।
ইউপি সদস্য ওই গ্রামের বাসিন্দা জাফর ইকবাল জানান, রাতের শেষভাগে ঘুমন্ত মানুষ আগুন লাগার চিৎকারে প্রথমে হতভম্ব হয়ে সকলেই বাজারের দিকে ছুটে আসেন। সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কয়েক লাখ টাকার মারামাল পুড়ে ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কালীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আগুনের খবর পেয়েই তারা ঘটনাস্থলে দিকে দ্রুত রওনা দেন। কিন্তু বাজারটি স্টেশন এলাকা থেকে অনেক দূরে হওয়ায় তারা পৌঁছানোর আগেই অনেক মালামাল পুড়ে গেছে। বাকি আগুন গ্রামবাসীকে সাথে নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কমেন্ট বক্স