দর্শনায় গাঁজাসহ কথিত সাংবাদিক সাইবুর আটক
- আপলোড তারিখঃ
০২-০৪-২০২১
ইং
দর্শনা অফিস:
দর্শনা থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ সাইবুর রহমান নামের এক কথিত সাংবাদিক আটক হয়েছেন। তিনি দর্শনা পৌর শহরের দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার ফরজ মল্লিক ওরফে বুড়ো মল্লিকের ছেলে। এসময় মোটরসাইকেল থেকে পালিয়েছেন একই এলাকার আজিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ীর সহযোগী উজ্জ্বল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশের এসআই আহম্মদ আলী ও এএসআই মারুফ হোসেন ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা পুরাতন বাজার ফল দোকানের সামনে পাকা রাস্তার ওপর। এসময় রামনগর অভিমুখ হতে দর্শনা বাসস্ট্যান্ডগামী একটি মোটরসাইকেলের পথ গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। মোটরসাইকেলে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্য হতে স্কসটেপে মোড়ানো ভারতীয় এক কেজি গাঁজা উদ্ধার করে। পরে আসামির দখলে থাকা মাদক পাচার কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন পালসার মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী সাইবুর রহমানকে (৩৫) আটক করেন।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান আটককৃত আসামির মোটরসাইকেলে থাকা একই এলাকার আজিম উদ্দিনের ছেলে উজ্জ্বল নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান। এঘটনায় এসআই আহম্মদ আলী বাদী হয়ে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের হল্ট স্টেশন পাড়ার ফজর মল্লিক ওরফে বুড়ো মল্লিকের ছেলে আটককৃত আসামি সাইবুর রহমান ও একই এলাকার আজিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসার কাজে সহযোগী উজ্জ্বল হোসেনকে পলাতক দেখিয়ে সেই সঙ্গে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মাদক ব্যবসায়ীর দখল হতে মোটরসাইকেলটি আটক দেখিয়ে জব্দ তালিকা করে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
এদিকে, সাংবাদিকতার পরিচয়ে নিজ গ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে দাপিয়ে বেড়ানো মাদক ব্যবসায়ী সাইবুর রহমান আটকের খবর ছড়িয়ে পড়লে গ্রামের হল্ট স্টেশন এলাকায় শুরু হয় নানামুখী গুণীজন। একটি সূত্রে জানা যায়, এ নিয়ে পুলিশের কাছে মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে।
কমেন্ট বক্স