মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ভাঙা সংসার জোড়া লাগালেন এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ভাঙা সংসার জোড়া লাগালেন এসপি জাহিদ
সমীকরণ প্রতিবেদক: রশিদুল ইসলাম (৩২) ও খাদিজা খাতুনের (৩০) ভাঙ্গা সংসার জুড়ে দিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। জানা যায়, সাতবছর পূর্বে আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে খাদিজা থাতুন ও একই উপজেলার কুলপালা গ্রামের খবির উদ্দীনের ছেলে রশিদুল ইসলামের বিবাহ হয়। তাঁদের সংসারে একটি সন্তানেরও জন্ম হয়েছে। গত দুই বছর পূর্বে যৌতুকের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তাদের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। তাঁদের মধে দূরত্বের সৃষ্টি হয়। এমতাবস্থায় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে খাদিজা খাতুন এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ করেন। এসময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম উক্ত অভিযোগটির দায়িত্ব তাঁর কার্যালয়ে অবস্থিত উইমেন সাপোর্ট সেন্টারে কর্মরত নারী এএসআই (নিরস্ত্র) মিতা রানী বিশ্বাসকে দেন। তিনি উভয় পক্ষকে গতকাল পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। এসময় উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশ সুপার জাহিদুল ইসলামের মধ্যস্থতায় খাদিজা খাতুন এবং রশিদুল ইসলাম দম্পতি পুনরায় বিভেদ ভুলে সংসার করতে সম্মত হয়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী আওসাফ আবিরের ব্যতিক্রম উদ্যোগ