মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আজ থেকে মেহেরপুরের গণপরিবহনের ভাড়া বৃদ্ধি কার্যকর

  • আপলোড তারিখঃ ০১-০৪-২০২১ ইং
আজ থেকে মেহেরপুরের গণপরিবহনের ভাড়া বৃদ্ধি কার্যকর
প্রতিবেদক, মেহেরপুর: আজ বৃহস্পতিবার থেকে সব ধরণের বাস ও মিনিবাসে পাশাপাশি দুটি আসনের একটি খালি রেখে যাত্রী পরিবহন করার শর্তে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না। এমন নির্দেশনা দিয়ে আন্তঃজেলা ও দূরপাল্লা দুই রুটেই বাস, মিনিবাস চলাচলে ৬০ ভাগ পর্যন্ত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত দিয়েছে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সিদ্ধান্ত আগামী দুই সপ্তাহ পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি। এবিষয়ে মেহেরপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজি মো. গোলাম রসুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই করোনা পরিস্থিতি মোকাবিলায় ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলার শর্তে গণপরিবহনের ভাড়া ৬০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত সময়াপযোগী। আমরা সরকারের এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করেছি। জে আর পরিবহনের ম্যানেজার দুলাল বলেন, ‘আমরা এখনো নির্দেশনা পাইনি, নির্দেশনা পেলে সেই মোতাবেক কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’ মেহেরপুর রয়েল কাউন্টারের ম্যানেজার মহিদুল ইসলাম মহিদ বলেন, ‘নির্দেশনা পেয়েছি আগামীকাল (আজ) থেকে ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি কার্যকর করার নির্দেশ দিয়েছে বাস মালিক সমিতি। তবে আগামীকাল (আজ) থেকে না দিয়ে কয়েকদিন সময় দিলে আরও ভালো হতো। কারণ যে সমস্ত টিকেট বিক্রি করা হয়েছে সেগুলো ফিরিয়ে নেওয়া আমাদের জন্য কষ্টকর।’ তিনি আরও বলেন, মেহেরপুর থেকে কুয়াকাটা আগে ৬৫০ টাকা ভাড়া ছিল, বর্তমানে তা বাড়িয়ে ১ হাজার টাকা, মেহেরপুর থেকে ঢাকা আগে ৪৫০ টাকা ছিল, তা বাড়িয়ে ৮শ টাকা ও নরমাল এসি আগে ৬৫০ টাকা থাকলেও এখন তা বাড়িয়ে ১ হাজার টাকা এবং আরএম ২ মেহেরপুর থেকে ঢাকা আগে ১ হাজার টাকা তা বাড়িয়ে এখন ১ হাজার ৫শ টাকা করা হবে। যাত্রীরা বলছেন, একদিকে করোনা সংক্রমণের ভয়, অন্যদিকে গাড়ির টিকিটের মূল্য বেশি, সব মিলিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী আওসাফ আবিরের ব্যতিক্রম উদ্যোগ