মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পড়েনি হরতালের প্রভাব

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় পড়েনি হরতালের প্রভাব
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিরুত্তাপভাবে পালিত হয়েছে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। গতকাল রোববারে হরতালে এ জেলায় জনজীবনে কোনো প্রভাব পড়েনি। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জীবনযাত্রা স্বাভাবিক ছিল। হরতালের সমর্থনে শহরের কোথাও কোনো মিছিল করেনি হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। গতকাল রোববার সকালে শহরে ঘুরে দেখা যায়, প্রতিদিনের মতো দোকানপাঠ খোলা ছিল। কিছু কিছু স্থানে মাত্র কয়েকটি দোকান বন্ধ ছিল। কিন্তু কী কারণে ওই দোকানগুলো বন্ধ ছিল, তা সঠিকভাবে জানা যায়নি। অনেকেরই ধারণা নিজস্ব সমস্যার কারণে কেউ কেউ বন্ধ রেখেছে, আবার কেউ কেউ হেফাজতে ইসলামের সমর্থনকারী হিসেবে নিজের দোকানপাট বন্ধ রেখেছেন। তবে ওই সংখ্যা হাতে গোনা কয়েকটিমাত্র। এদিকে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ নিয়মিত টহল দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মেয়র প্রার্থী আওসাফ আবিরের ব্যতিক্রম উদ্যোগ