মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আমাদের অর্জন অনেক আনন্দের-গৌরবের

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২১ ইং
স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আমাদের অর্জন অনেক আনন্দের-গৌরবের
চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম প্রদর্শনী সমাপনীতে জেলা প্রশাসক নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: উন্নয়নশীল বাংলাদেশের মর্যাদা অর্জন করায় চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম প্রদর্শনী-২০২১ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শূন্য থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ এখন অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতার জন্মের শতবছরের এই মাহেন্দ্রক্ষণে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হতে পেরেছি। যারা বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বা ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছিল তাদেরকে মিথ্যে প্রমাণ করে বাংলাদেশ এখন বিশ্বে শুধু অর্থনৈতিক উন্নয়নের রোল মডেলই নয়, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ণে আমরা বহু দেশকে পিছনে ফেলে অনেকদূর এগিয়ে গেছি। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে এই অর্জন অনেক আনন্দের, গৌরবের।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমাদের সামনে এগিয়ে যেতে হবে যেন আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারি একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ- আজকের দিনে এই হোক আমাদের দৃপ্ত শপথ।’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান ও জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার সাহা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাঈফ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী