মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সারা দেশে সাধারণ মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে সমীকরণ প্রতিবেদন: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকাসহ সারা দেশে সাধারণ মুসল্লিদের ওপর মসজিদে প্রবেশ করে নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ কর্মসূচির পালন করে। চুয়াডাঙ্গা: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকাসহ সারা দেশে সাধারণ মুসল্লিদের ওপর মসজিদে প্রবেশ করে নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজে শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের সামনে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রধান সড়কে উঠতে গেলে পুলিশের বাধায় মিছিলটি বাধাগ্রস্ত হলে ঐ স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবু, জেলা স্বেচ্ছাসেবক দেেলর সভাপতি শফিকুল ইসলাম পিটু ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে মহান স্বাধীনতা দিবসে মানুষকে পবিত্র মসজিদে আওয়ামী লীগের সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীসহ পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করে, যা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারেননি। আমরা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানায়, এই হত্যার বিচার চাই।’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, চুয়াডাঙ্গা জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুন রহমান মোমিন, জেলা যুবদলের সদস্য সোহেল রানা নাজমুল, কলম বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, আবু হেনা, যুবদল নেতা মাহাবুব, ইসরাফিল, যুবদল নেতা তহিদ হোসেন, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, এহসানুল সরাজ, সামসুল আলম ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, যুগান সম্পাদক এস এম হাসান, শিল্পবিষয়ক সম্পাদক শাহ জামাল, সিরাজুল ইসলাম, পরিবারকল্যাণ সম্পাদক আমান উল্লাহ্ বাবুল, অর্থনীতিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান রাজিব, তাঁতীবিষয়ক সম্পাদক মুহাসিন আলী, শিল্পবিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন, সদস্য রুবেল হাসান, তুহিন ইসলাম, বিদ্যুৎ, লাল্টু, সামাদ, আসলাম, ইমন, রশিদ, আবুসালে, বাবু, হিমেল শান্ত, বিল্লাল, রাজু, আবু সালে, জাকির, নজরুল ইসলাম, মোস্তফা, ফিরোজ হাসান মণ্টু (সাবেক ছাত্রনেতা), ওয়াসিম, ডলার, তন্ময়, ইশাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমান মিশর, এইচ এম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাদিদ জিতু, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার ইভেন, সহ-সাধারণ সম্পাদক সাহাজান আলী সান, পাঠাগার সম্পাদক আরিফুল, সহ-পাঠাগার রফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা সম্পাদক হিরক, সদস্য লিমন, সদর থানা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, আরিফুল ইসলাম, রুবেল, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, ফরিদ উদ্দীন, আবু তাহের, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ, সদস্য ইসতিয়াক, সারুখ, সদর থানা ছাত্রদলের সদস্য আরিফুল, তুহিন, শহিদ জিয়া ছাত্র পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রকিব উদ্দীন, যুগ্ম সম্পাদক সংগীত আহমেদ, দেশ বাঁচাও আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক শান্ত, ছাব্বির, অন্তর, সুমন, মাহফুজ, নাইম, সায়েম, সাজু, সাকিব, বিল্লাল, জীবন প্রমুখ। আলমডাঙ্গা: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা শহরের আনন্দধাম রোডে অবস্থিত ফায়ার সার্ভিসের পাশের ধানের চাতালে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অঙ্গসংগঠনের আলমডাঙ্গা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের নেতৃবৃন্দ। উপজেলা যুবদলের অন্যতম নেতা খাইরুল ইসলামের সভাপতিত্ব বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান। পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, আশিকুর রহমান পিটু। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা চৌধুরী জাহাঙ্গীর আলম, হাফিজুল ইসলাম, কামরুজ্জামান, শামীম রেজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিঙ্কু, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের জাকারিয়া ইসলাম শান্ত, রকি, রাজু, সজিবসহ সর্বস্তরের নেতা-কর্মীরা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী