মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ জন আক্রান্ত

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০২১ ইং
চুয়াডাঙ্গায় এ বছরের মধ্যে সর্বোচ্চ ৯ জন আক্রান্ত
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত প্রায় ৪ হাজার, মৃত্যু ৩৫ সমীকরণ প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনে। এর আগে সর্বশেষ এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিলেন গত বছরের ২ জুলাই। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯০৪ জনে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৯০৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন। গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। দেশে করোনাভাইরাসের সংক্রমণ চূড়ায় (পিক) উঠেছিল গত বছরের জুন-জুলাই মাসে। ওই সময়ে, বিশেষ করে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার রোগী শনাক্ত হতো। বেশ কিছুদিন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকার পর এক মাসের বেশি সময় ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী। এর মধ্যে ছয় দিন ধরে সাড়ে তিন হাজারের বেশি রোগী (প্রতিদিন) শনাক্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আরেকটি চূড়ার (পিক) দিকে যাচ্ছে দেশের সংক্রমণ পরিস্থিতি। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্ত। এর আগে এ বছরের একদিনে সর্বোচ্চ আক্রান্ত ছিলো গত শনিবার ৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৭০৪ জনে। গতকাল রোববার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৬২১ জন। জানা যায়, গত শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত সন্দেহে কোন নমুনা সংগ্রহ করেনি তবে গতকাল পূর্বের ১৮টি পেন্ডিং নমুনাসহ সিভিল সার্জন অফিস ২০টি নমুনার ফলাফল প্রকাশ করে। গতকাল প্রাপ্ত ২০টি নমুনার মধ্যে ৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ১১টি নমুনার ফলাফল নেগিটিভ আসে। নতুন শনাক্ত ৯ জনের প্রত্তেকেই সদর উপজেলার বাসিন্দা। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে আরও ২৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৮ হাজার ৪৮৫টি, প্রাপ্ত ফলাফল ৮হাজার ২৫৮টি, পজিটিভ ১ হাজার ৭০৪টি, নেগেটিভ ৬ হাজার ১০৬টি। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় ৩১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন অবস্থায় ছিল। আক্রান্তদের মধ্যে ২৩জন হোম আইসোলেশন ও অন্য ৭জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রয়েছেন ১ জন ও চুয়াডাঙ্গার বাইরে অবস্থানরত অবস্থায় করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে অপর একজন। চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী