কেউ অরাজকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করতে হবে
- আপলোড তারিখঃ
২৯-০৩-২০২১
ইং
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র মাঠে নেমেছে। বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ করছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। মাঠে প্রস্তুত থাকতে হবে। কোনো প্রকার অরাজকতা করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করতে হবে। এসব অগ্নি সন্ত্রাসীরা ২০১৪ সালে সারা দেশে অগ্নি সন্ত্রাস করে দেশকে অস্থিশীল করেছিল। আপনারা সকল কর্মি ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ঘৃন্য ষড়যন্ত্র রুখে দেবেন।’
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ্বাস। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও জেলা পরিষদের সদস্য আবু মুসা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমার ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবু ডালিম, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, নুরুল ইসলাম, তরিকুল ইসলাম, মোল্লা কামরুজ্জামান শামীম, আব্দুল হান্নান, নুরুল ইসলাম দিপু, আশিকুজ্জামান ওল্টু, বাবলু চৌধুরী, মকবুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মধ্যে সোনা উল্লাহ, জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, আক্তারুজ্জামান, কালু ঘোষ, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা, ছাত্রলীগ নেতা রনজু, সাকিব, রকি, অটাল প্রমুখ।
কমেন্ট বক্স