মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবশতবর্ষে মাদক পরিহারের শপথ নিতে হবে

  • আপলোড তারিখঃ ২৫-০৩-২০২১ ইং
মুজিবশতবর্ষে মাদক পরিহারের শপথ নিতে হবে
চুয়াডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণকালে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শুরু হয়। ফাইনালে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা সদর উপজেলা দল ও আলমডাঙ্গা উপজেলা দল। ফাইনালে চুয়াডাঙ্গা সদর উপজেলা দল ১-০ গোলে আলমডাঙ্গা উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন জুয়েল। ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টটি সোহার্দ্যপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে সফল হয়েছে। মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে আমরা সবাই শপথ নেব। সবাই বলব, মুজিববর্ষের অঙ্গীকার, মাদক করব পরিহার। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ১০ দিনের কর্মসূচি শুরু করা হয়েছিল, তারই অংশ হিসেবে আজ ফুটবল টুর্নামেন্ট শেষ হলো। এখনো ২৮ মার্চ পর্যন্ত লাগাতার অনুষ্ঠান হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়তউল্লাহ, এনডিসি আমজাদ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, সুরাইয়া মমতাজ, জান্নাতুল ফেরদৌস, ফিরোজ হোসেন, নুর পেয়ারা বেগম, শহিদুল আলম, রিফাত জাহান, সাদাত হোসেন, নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন ও মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চুয়াডাঙ্গা সদর উপজেলা দলের ম্যানেজার ছিলেন নাসির আহাদ জোয়ার্দ্দার ও কোচ ছিলেন মুসাব্বির আহম্দে সুমন। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহাবুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন বিশ্বাস মিলন, নির্বাহী সদস্য আব্দুল মালেক, রায়হান উদ্দীন, মহসিন রেজা, শেখ রাসেল, মমিন খান, রাশেদুল ইসলাম, সাবেক কৃতী রেফারি ও ক্রীড়াবিদ ওয়ালিউল্লাহ সিদ্দিক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আসাবুল হক, ফুটবলার তরিকুল ইসলাম তরু, মুরাদ ফেরদৌস প্রমুখ। টুর্নামেন্টের সকল পুরস্কার প্রদান করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রেজাউল হক রিজু, লিটা হোসেন ও রিয়ান আহম্মেদ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী