বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে একজনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২১ ইং
মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে একজনের কারাদণ্ড
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে ফেনসিডিল রাখার অপরাধে মোমিনুল হক নামের এক ব্যক্তিকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। মেমিনুল হক কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ২০১৭ সালে ডিবি পুলিশ তাঁকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করে। ওই ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলায় মোতালেব দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে ৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি শহীদুল হক এবং আসামিপক্ষে আসাদুল আলম খোকন কৌশলী ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা