মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মানুষ আ.লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্ট

  • আপলোড তারিখঃ ২৩-০৩-২০২১ ইং
মানুষ আ.লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্ট
দামুড়হুদার বিভিন্ন এলাকায় ব্রিজ ও রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি টগর প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় দুটি ব্রিজ ও দুটি রাস্তার উন্নয়নকাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন। গতকাল সোমবার দিনভর এসব কাজের উদ্বোধন করেন তিনি। এসময় এমপি টগর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে। দুনিয়ায় আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। আ.লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, বিশ্বাসী গণতন্ত্রে। তাই দেশের মানুষ আ.লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্ট। জানা যায়, দামুড়হুদা হতে কার্পাসডাঙ্গা পর্যন্ত প্রায় ৮ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে পাটাচোরা ব্রিজ ও কুনিয়া থেকে কানাইডাঙ্গা পর্যন্ত প্রায় ৭ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ব্রিজ, দামুড়হুদা টু ভগিরাথপুর রাস্তা প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এবং পারকৃষ্ণপুর থেকে কার্পাসডাঙ্গা ভায়া বুইচিতলার রান্তা প্রায় ১৫ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝণ্টু, সাধারণ স¤পাদক মাহফুজুর রহমান মনজু, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়াম্যান এস এম জাকারিয়া আলম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ স¤পাদক হযরত আলী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী