চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে আবারও মাস্ক নিয়ে মাঠে নেমেছে পুলিশ
সমীকরণ প্রতিবেদক:
দেশে আবার করোনাভাইরাস বেড়ে যাওয়ায় ‘মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ’ শ্লোগানে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে দ্বিতীয় বারের মতো মাঠে নেমেছে পুলিশ। গতকাল রোববার একযোগে বাংলাদেশ পুলিশ মানুষকে সচেতন করতে মাস্ক ও লিফলেট বিতরণ, র্যালি, আলোচনাসহ নানা কর্মসূচি পালন করেছে।
চুয়াডাঙ্গা:
করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবিলায় পুলিশের ইন্সপেক্টর জেনারেলের নির্দেশনায় র্যালি ও মাস্ক বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল রোববার বিকেলে শহরের শহীদ হাসান চত্বরে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। এসময় করোনা সচেতনতায় একটি র্যালি বের করা হয়। র্যালি থেকে সচেতন করার জন্য সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। পরে সেখানে করোনা সচেতনতায় সংক্ষিপ্ত বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। তিনি বলেন, ভ্যাকসিন দেওয়া শুরু হওয়ার পর আমরা লক্ষ করেছি সাধারণ মানুষ মাস্ক ব্যবহার কমিয়ে দিয়েছে। আমরা চাই মাস্কের ব্যবহার হোক। সচেতনতায় পারে আমাদেরকে রক্ষা করতে। সেজন্য, পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণের মধ্য দিয়ে আবার মাস্কের ব্যবহারসহ স্বাস্থবিধি মানাতে উৎসাহ দেওয়া হচ্ছে। প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
দামুড়হুদা:

কোভিড-১৯ করোনাভাইরাসের বিস্তার রোধে দামুড়হুদায় মাস্ক বিতরণ করেছে পুলিশ। গতকাল রোববার গণসচেতনা বৃদ্ধির লক্ষ্যে দামুড়হুদার বিভিন্ন এলাকায় এই মাস্ক বিতরণ করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আল মামুন, অফিসার ইনচার্জ (অপারেশন) শাসসুজ্জোহা, উপপরিদর্শক (এসআই) তৈাহিদুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম, সঞ্জয় চক্রবর্তী, মারজান আল মোনায়েম, ছোয়াদবিন মোবারক প্রমুখ।
দর্শনা:

মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ এই শ্লোগানে করোনা ভাইরাসেরের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে দর্শনা থানার উদ্যোগে সচেতনতামূলক প্রচার কার্যক্রম ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকাল পাঁচটায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নেতৃত্বে থানা চত্বর থেকে একটি মোটরসাইকেল র্যালি বের হয়। র্যালিটি দর্শনা থানাধীন দর্শনা পুরাতন বাজার, রেলবাজার, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে করোনা মোকাবেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এসময় মাস্কবিহীন চলাচলকারী পথচারীদের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিতকরনের লক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানে ওসি মাহবুŸুর রহমান কাজল বলেন, ‘দেশে কোভিড-১৯ করোনা ভাইরাসেরের দ্বিতীয় ঢেউ-এর সংক্রমণ দিন দিন বাড়ছে। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে। অযথা বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকতে হবে। মাস্ক পরিধান ও নিয়মিত হাত পরিস্কার রাখতে হ্যান্ড-স্যানিটাইজার ব্যবহার করতে হবে। নিজের পাশাপাশি অন্যকে সচেতন হতে উদ্বুদ্ধ করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন, দর্শনা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শেখ মাহবুবুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, ইকরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ প্রমুখ।
জীবননগর:

জীবননগরে সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর থানা পুলিশের আয়োজনে জীবননগর পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্যানচালক, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) তুহিনুজ্জামান, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) সুখেন্দু বসু, উপপরিদর্শক (এসআই) আনিছুজ্জামান প্রমুখ। এসময় মহামারি করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম সাধারণ মানুষকে সতর্ক করতে ও স্বাস্থবিধি মেনে চলতে মাইকিং করেন।
মেহেরপুর:

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও প্রচারণা চালানো হয়েছে। গতকাল রোববার সকালে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের সদস্যরা মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে শুরু করে কলেজ মোড়, বড়বাজার এলাকাসহ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে জনসচেতনতামূলক প্রচারণা চালায়। মাস্কবিহীন বাইরে না আসার আহ্বান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ দারা খানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
কোটচাঁদপুর:

কোটচাঁদপুর মডেল থানার উদ্যোগে সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র সহিদুজ্জামান সেলিম। এসময় ‘নো মাস্ক, নো সার্ভিস’ বিষয়ে মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আমরা সব সরকারি দপ্তর ও বিপণি-বিতানগুলোতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতেও আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে কেউ মাস্ক ছাড়া বিপণিবিতান গুলোতে না আসেন। উক্ত ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচীর সার্বিক ব্যবস্থা ও নেতৃত্ব দেন মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ইমরান আলম। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম, পৌর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সোহেল আরমান, এসআই জাহিরুল ইসলাম প্রমুখ।
কোটচাঁদপুর মডেল থানা পুলিশের কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকার বিপণি-বিতান ও সাধারণ জনগণকে মাস্ক পরার বিষয়ে সচেতন করেন এবং সবাইকে মাস্ক বিতরণ করেন।
ঝিনাইদহ:

‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে সামনে রেখে ঝিনাইদহে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। গতকাল রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পায়রা চত্বর, আরাপপুরসহ শহরের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দীনসহ জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তারা। পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মানুষের মাঝে এগিয়ে আসছি। মানুষকে মাক্স পরাসহ বিভিন্ন স্বাস্থ বিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাক্স পরে সে বিষয়ে কাজ করছি। আমরা চাই যে, করোনার মহামারি থেকে জেলার মানুষ গুলো যেন সুরিক্ষত থাকুক।
মুজিবনগর:

করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের কর্মসূচির আওতায় মুুজিবনগরে আলোচনা সভা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে কেদারগঞ্জ বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। করোনা মোকাবেলাই মাস্ক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করে মুজিবনগর থানা পুলিশ। মাস্ক বিতরণন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) ফয়সাল আহাম্মেদ, মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দীন, সাধারণ সম্পাদক হেকমত আলীসহ মুজিবনগর থানা পুলিশ।
মহেশপুর:
মহেশপুরে করোনা মোকাবেলাই মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টিতে র্যালি করেছে মহেশপুর থানা পুলিশে। গতকাল রোববার সকালে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে মাস্ক বিতরণ কর্মসূচি ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম। মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমারের পরিচালনায় মাস্ক বিতরণ ও র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, অফিসার ইরচার্জ (তদন্ত) রাশেদুল আলম, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ও কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি আমিনুর রহমান, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইয়াকুব আলী প্রমুখ।