দেশব্যাপী পর্দা উঠল মুজিবশতবর্ষ-স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ১০ দিনের অনুষ্ঠানমালার
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ
সমীকরণ প্রতিবেদন:
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, একই সঙ্গে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই দুই মাহেদ্রক্ষণের ঐতিহাসিক উদ্যাপন করছে বাংলাদেশ। এই দুই উপলক্ষকে সামনে রেখে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন হয়েছে গতকাল। দেশব্যাপী বিস্তর আয়োজনে এই দুই জোড়া উদ্যাপনের পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে এবার সীমিতসংখ্যক অতিথি নিয়ে প্রতিদিনের কর্মসূচি পালন করা হবে। রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গতকাল বিকালে উৎসবের উদ্বোধন করা হয় শত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে। অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্ট সরাসরি অংশ নেন। এছাড়া চীনা প্রেসিডেন্ট, জাপান ও কানাডার প্রধানমন্ত্রী অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠান। রাতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাংলাদেশ এবং ভারতের শিল্পীরা।
বিকাল সাড়ে ৪টায় রাজধানীর প্যারেড স্কয়ারে ‘ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়’ শীর্ষক থিমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ্। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মালদ্বীপের ফার্স্টলেডি ফাজনা আহমেদ, প্রেসিডেন্ট আবদুল হামিদ-পত্নী রাশিদা খানম, বঙ্গবন্ধুর ছোট মেয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাসহ মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন বাহিনী ও সংস্থা প্রধান, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিশুশিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং এর পরপরই শত শিশুশিল্পীর সংগীত পরিবেশনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। মুজিববর্ষের থিমসংয়ের মিউজিক ভিডিও পরিবেশনার পর বিমানবাহিনী ফ্লাই পাস্টের রেকর্ড করা ভিডিও প্রচার করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য অংশে প্রচারিত হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার ধারণ করা ভিডিওবার্তা। এরপর অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ্ বক্তব্য দেন।
সম্মানিত অতিথিদের ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা-স্মারক উপহার দেয়ার পর সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে আলোচনাপর্ব সমাপ্ত হয়। আলোচনাপর্বের পর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ‘ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়’ থিমের ওপর ভিত্তি করে নির্মিত অডিও-ভিজ্যুয়ালে তুলে ধরা হয় জাতির পিতার সংগ্রামী জীবনের নানা অধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বাদ্যযন্ত্র সহযোগে অর্কেস্ট্রা মিউজিকের সঙ্গে গান পরিবেশন, বঙ্গবন্ধুকে প্রতীকী চিঠি উৎসর্গ, ‘মুজিব শতবর্ষের কার্যক্রম ফিরে দেখা’ শীর্ষক ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধুরাষ্ট্রের সাংস্কৃতিক পরিবেশনায় প্রথম দিনের আয়োজনে ছিল ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্করের নেতৃত্বে একটি বিশেষ পরিবেশনা। বর্ণিল আতশবাজি ও লেজার শো’র মাধ্যমে শেষ হয় প্রথম দিনের জমকালো আয়োজন। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হয় রাতে। বর্ণাঢ্য আয়োজনের এই উদ্বোধন অনুষ্ঠান সব টেলিভিশন ও বেতার চ্যানেল, অনলাইন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করে। ১৭ই মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে প্রতিদিন আলাদা থিমভিত্তিক আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিওভিজ্যুয়াল এবং অন্য বিশেষ পরিবেশনার মাধ্যমে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে।
চুয়াডাঙ্গা:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গায় উদ্যাপন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১। এ উপলক্ষে গতকাল বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এর আগে রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠনসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এরপর রাতেই জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ থেকে এক বর্ণিল আতশবাজি উৎসব করা হয়। আকাশে ওড়ানো হয় রঙ-বেরঙের ফানুস। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে ডিসি সাহিত্য মঞ্চে এক আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাঙালি জাতির অধিকার আদায়ের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামই বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। সারা জীবন বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিকে নিয়েই ভেবেছেন। তাঁর প্রত্যেকটি ত্যাগই ছিল বাংলাদেশের মানুষের জন্য।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌসী। আলোচনা সভায় দুজন স্কুলছাত্রী সূচনা বক্তব্য দেন। তাঁরা হলেন- চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের মাফিয়াতুল জান্নাত মেধা ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মুনতারিন রহমান প্রাপ্তি।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও মসজিদে বিশেষ মোনাজাত ও গীর্জায় প্রার্থনা, মুজিববর্ষের কেন্দ্রীয় অনুষ্ঠান এলইডি স্কিন ও প্রজেক্টের মাধ্যমে সরাসরি সম্প্রচার, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, এতিমখানা, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবারের আয়োজন, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ওপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নানা আয়োজন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, শিক্ষাবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শুধু আনুষ্ঠানিকতা করে না, বঙ্গবন্ধুকে আমাদের দিলে ধারণ করতে হবে। আমাদের চেতনায় ধারণ করে স্বাধীনতার চিন্তায় মঙ্গল কামনা করতে হবে। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, সকলের প্রতি আহ্বান দেশপ্রেমে নিয়োজিত হতে হবে। দেশপ্রেম ঈমানের অঙ্গ।’
চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম বায়েজিত হুসাইন।
এসময় জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তালিম হোসেন, রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক শাহ আলম সনি, আতিয়ার রহমান, পৌরসভার প্যানেল মেয়র-১ সুলতানা আঞ্জু রত্না, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রমজান আলীসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের আয়োজন:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জেয়ার্দ্দার ছেলুন এবং দলীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জেয়ার্দ্দার ছেলুনসহ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আওয়ামী লীগের অঙ্গসহযোগী এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহামেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস পিপি, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহামেদ চন্দন, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন পিপি, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুলতানা আঞ্জু রত্না, উজ্জ্বল হোসেন, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, রেজাউল করিম, আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, শাহাজাদী মিলি ও যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীন।
পরে বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহামেদ চন্দন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অ্যাড. তালিম হোসেন, কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন পিপি, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরান্নাহার কাকলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি শাহাবুল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক প্রমুখ।
এরপর বিকেল ৫টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদউজ্জামান লিটু বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস। রাত ৮টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের আয়োজনে মনোজ্ঞ আতশবাজির আয়োজন করা হয়। নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিক।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নানা কর্মসূচি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেছেন তাঁরা। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস সভাপতিত্ব করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন সময় ১৪ বছর কারাভোগ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। বাঙালি জাতির মুক্তির হাল ধরেছিলেন তিনি। তিনি বলতেন সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ গড়তে হবে। বাঙালি জাতির কাণ্ডারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন কাজ করেছেন। এখন সেই কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভাবনায় বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে অন্ধকার হতে আলোর পথে নিয়ে যেতে কাজ করেছিলেন। তিনি ছিলেন মানবিক নেতা। তাইতো তিনি দেশের মানুষের প্রতি ভালোবাসা রেখেছেন তাঁর জীবনের প্রতিটি কর্মের মধ্যে দিয়ে। তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। তিনি দেশের মানুষকে ভালোবেসে অভুক্ত মানুষকে গোলার ধান দিয়ে দিতেন, নিজের ছাতাটি পর্যন্ত দিয়ে দিতেন, নিজের জামা-কাপড় পর্যন্ত বস্ত্রহীন মানুষকে দিয়ে দিতেন। তিনি সততার সাথে জীবন পরিচালনা করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ স্বাধীন। তার ৫৫ বছরের জীবনটা বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি একজন শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন কালজয়ী দার্শনিক। তাঁর দেখা স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাড. আশরাফ আলী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি ও মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাসুমা আক্তার, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা সদর উপজেল স্বেচ্ছাসেবক লীগের জুয়েল রানা, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, চুয়াডাঙ্গা সদর উপজেল স্বেচ্ছাসেবক লীগের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ প্রমুখ। এ সময় চুয়াডাঙ্গা পৌর ১ নম্বর থেকে ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, পৌর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ সামি তাপু, ছাত্রলীগ নেতা নিপ্পন প্রমুখ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কর্মসূচি:
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জেলা যুবলীগ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার সকাল সাতটায় জেলা যুবলীগ কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দলীয় উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, দুপুরে চুয়াডাঙ্গা স্টার ক্লাবে বঙ্গবন্ধুর ১০১তম জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ আসর নামাজের পর যুবলীগের আয়োজনে চুয়াডাঙ্গা বড় মসজিদ ও বিভিন্ন সমজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুজিব শতবার্ষিকী উপলক্ষে যুবলীগের সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, সাজ্জাতুল ইসলাম লাভলু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকাসহ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা।
জেলা শিল্পকলা একাডেমির আয়োজন:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও জেলা কালচারাল অফিসার হাবিবুর রহমান।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্টের কর্মসূচি:
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে কেক কাটেন। এসময় ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম, হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি, আসাদুজ্জামান কবীর ও বিলকিস জাহান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল মজিদ। এসময় চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তামান্নাজ তাসনিম, প্যারামেডিকস ইউনুছ আলী, ইউনিট অফিসার গৌর চন্দ্র বিশ্বাস, যুব রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং চক্ষু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজন:
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এ কে এম আলী আকতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, প্রবীণ হিতৈষী সংঘের সদস্য অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, ডা. মার্টিন হীরক চৌধুরী, অ্যাড. সেলিম উদ্দীন খান, আবুল কালাম আজাদ, আব্দুল হালিম, আবু বকর প্রমুখ।
চুয়াডাঙ্গা রেলবাজার ফাজিল মাদ্রাসার আয়োজন:
চুয়াডাঙ্গা রেলবাজার ফাজিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মীর মোহাম্মদ জান্নাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক আবুল হাশেম ও সহকারী শিক্ষক রকিবুল ইসলাম। এছাড়া মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা এবাদত হোসেন দাড়িয়া।
আদিয়ান মার্টের আয়োজন:
আদিয়ান মার্টের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় এ উপলক্ষে নীলমণিগঞ্জ-মোমিনপুর বাজারে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আদিয়ান মার্টের সিইও জুবায়ের সিদ্দিকি, ম্যানেজার মিনারুল ইসলামসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
অপর দিকে, ডা. আফছার উদ্দিন কলেজের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কলেজের হলরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটা এবং দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. মাহবুল ইসলাম সেলিম। প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ফরিদ হোসেন, বিদ্যুৎসাহী সদস্য মোশাররফ হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মহসীন আলী। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন কলেজের গণিতের প্রভাষক মনিরুল ইসলাম।
অন্যদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উদ্যাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে বেলা ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাসেদসহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর অডিটরিয়ামে বেলা ১১টা ১৫ মিনিটে আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাশেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াত করেন প্রভাষক কামরুজ্জামান। তথ্য ও যোগাযোগ প্রযূক্তি প্রভাষক ফাতেমাতুজ আয়েশা খানের পরিচালনায় আলোচনা করেন সহকারী অধ্যাপক মকলেচুর রহমান রহমান, সিনিয়র প্রভাষক খসরুজাম্মান, প্রভাষক তৌহিদুজ্জামান, হাসিবুল ইসলাম এবং শিহাব রানা।
সরোজগঞ্জ:
সরোজগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদে জন্মদিনের কেক কাটা হয়। ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোশারফ হোসেন, কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান, আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, ইউপি সদস্য জামাত মেম্বার, মহিলা মেম্বার মালেকা বেগম প্রমুখ। এছাড়াও শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব ফয়জুর রহমান, মেম্বার শওকত মাহমুদ প্রমুখ। অপর দিকে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ও ধুমকেতু দারিদ্র বিমোচন সংস্থার সৌজন্যে সকল সাংবাদিকের উপস্থিতিতে কেক কেটে মুজিববর্ষ উদ্যাপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ধুমকেতু দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম লিণ্টু, সরোজগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি এম এস জে এ সুমন, সহ-সভাপতি বুলবুল আহমেদ শিপন, সহ-সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক এম লাবলু রহমান, প্রচার সম্পাদক ইকরামুল হক প্রমুখ।
আলমডাঙ্গা:

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন ও আলমডাঙ্গা থানা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ভোর ৬টায় আলমডাঙ্গা থানার উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আলমডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মঞ্চে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিসদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, বীর প্রতীক খন্দকার সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দিন আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান ও বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু।
উপধ্যক্ষ শামিম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহীদ সোহরোয়ার্দী, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, আলমডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, খাদ্য কর্মকর্তা মোফাখাইরুল ইসলাম, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। এরপর শিশুদের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে কেক কেটে জন্মদিন উদ্যাপন করা হয়।
অন্যদিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ৮টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খ. হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মণ্টু, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলম হোসেন, পৌর সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, মুহিদুল ইসলাম, যুবলীগ নেতা আহাসান উল্লাহ, সাজ্জাদুল হক স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, হাসান, সাকিব, রকি, অটল, সৈকত, সোহেল প্রমুখ। সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কেক কেটে জাতীর পিতা বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন পালন করা হয়।
অন্যদিকে বেলা দুইটার দিকে আলমডাঙ্গা সাব রেজিস্ট্রি বঙ্গবন্ধু দলিল লেখক সমিতির উদ্যোগে কেক কেটে বঙ্গবন্ধুর শুভ জন্মদিন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বঙ্গবন্ধু দলিল লেখক সমিতির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, কোষাধ্যক্ষ রবিউল হক ঝণ্টু, উপদেষ্টা সুন্নত আলী, বুলবুল আহমেদ, কামরুজ্জামান টুকু, ডালিম হোসেন, সৈকত খান, আব্দুস সাত্তার, ইজাল উদ্দিন, মজিবর রহমান, পারভেজ গোলাম সরওয়ার সদু, মজিবর রহমান, আবু ছদ্দিন, বদর উদ্দিন, অফিসের ক্লার্ক লিয়াকত আলী, আফজাল হোসেন, সুরত আলী, শাহীন রিজভী, মিনহাজ উদ্দিন, উজ্জ্বল প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে কলাকেন্দ্র, স্প্রিন্টার সংগীত একাডেমি, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক গোষ্ঠী। অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, সহকারী অধ্যাপক আসিফ জাহান, সাহিত্য পরিষদের সম্পাদক সিরাজ সামজি প্রমুখ।
দামুড়হুদা:

দামুড়হুদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গতকাল বুধবার সকাল ৮টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান মনজু, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাধারণ স¤পাদক প্রমুখ। এদিকে মোক্তারপুর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
দর্শনা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে ঘিরে দর্শনায় নানা কর্মসূচি পালিত হয়েছে। দর্শনা পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৯টায় পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান ও জেলা পরিষদের সাবেক প্রসাশক মহাফুজুর রহমান মঞ্জু। পরে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া দর্শনা সরকারি কলেজের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় কলেজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল ইসলাম ও উপাধ্যক্ষ ডক্টর মো. মফিজুর রহমান। এছাড়া পুস্পস্তবক অর্পণ শেষে জন্মদিনের কেট কাটা, মিষ্টি বিতরণ, জাতির জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় আলোচনায় অংশ নেন ১৭ মার্চ পালন কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের সহকারী অধ্যক্ষ আশরাফুল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী পদার্থ বিভাগের অধ্যক্ষ ইকরামুল হক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ ও সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু। এছাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন।
জীবননগর:
জীবননগরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও শিশুদের উপস্থিততে জন্মদিনের কেক কাটা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোতুর্জা, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
অপর দিকে, জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হামদর্দ জীবননগর শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে দিবসটি উপলক্ষে এলকার হতদরিদ্রদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ক্যাম্পের আয়োজন করা হয়। হামদর্দ জীবননগর শাখার সহকারী মেডিকেল অফিসার বেলাল উদ্দীন হতদরিদ্রদের মধ্যে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পে হতদরিদ্রদের মধ্যে বিভিন্ন প্রকার ওষুধ ফ্রি বিতরণ ও রুহ্আফজাহ আপ্যায়ন করা হয়। এ সময় হামদর্দ জীবননগর শাখা ব্যবস্থাপক মাসুদ রানাসহ শাখার কর্মকর্তা-কর্মচারী ও বিক্রয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আন্দুলবাড়ীয়া:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আন্দুলবাড়ীয়া বাজারস্থ আজাদ পাবলিক লাইব্রেরি চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আনুষ্ঠানিকভাবে কেক কেটে কর্মসূচি পালিত হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউপির সাবেক মেম্বার আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি শেখ মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, আইনবিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, কৃষক লীগের সভাপতি মোল্লা আলতাফ হোসেন ফেলা প্রমুখ। অনুষ্ঠান শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপর দিকে, জীবননগর উপজেলার নবগঠিত কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় কেডিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের তরুণ উদীয়মান চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন কেডিকে ইউপি সচিব মনিরুজ্জামান মনি, ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বার শিরিনা খাতুন, ইউপি মেম্বার ও যুবলীগ নেতা খাসিয়ার রহমান মিঠু, দলুরুদ্দীন দুলাল, মহিবুল হক সব্দুল, আশাদুল হক মালিতা প্রমুখ।
অন্যদিকে, গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে একই কর্মসূচি পালিত হয়। ইউপির ১ নম্বর প্যানেল চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মিনুয়ারা খাতুন, হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর জসিম উদ্দিনসহ সকল মেম্বার উপস্থিত ছিলেন।
উথলী:
নানা আয়োজনের মধ্যদিয়ে জীবননগর উপজেলার উথলীতে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় উথলী ডিগ্রি কলেজ হলরুমে বঙ্গবন্ধুর স্মৃতিচারণে আলোচনা, দোয়া অনুষ্ঠান ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সদস্য রবিউল হোসেন, নাসির উদ্দীন, আব্দুস ছামাদসহ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সীমিত পরিসরে ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজেদুল ইসলাম।
এদিকে, উথলী মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপনের অংশ হিসেবে দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মদিনের কেক কাটা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান পিল্টু। সবশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মেহেরপুর:

মেহেরপুরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনের সূচনা হয়েছে। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে বিশেষভাবে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্র ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, এরপর মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করেন। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে বর্ণিল আতশবাজি উৎসব ও সংগীত শিল্পী, নৃত্য শিল্পিগণের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিকে, মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে শত পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে ১শ পাউন্ডের কেক কাটেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও অতিথিরা। এর আগে জেলা যুবলীগের উদ্যোগে ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানের স্থাপিত জাতির জনকের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন। যুবলীগের আহ্বায়ক পৌর মেয়র মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান প্রমুখ।
অপর দিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। গতকাল বুধবার সকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে চক্ষু শিবিরের উদ্বোধন করেন। এ সময় সেখানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ উপস্থিত ছিলেন। বিনামূল্যে এ চক্ষু শিবিরে রোগীকে চিকিৎসাসেবা, রোগীর চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর ব্যবস্থা করা হয়েছে।
বারাদী:

মেহেরপুর সদরের বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল দিনের শুরুতে বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং সন্ধ্যায় আলোচনা সভা, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম ফেরদৌস, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মুলাম, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, ছাত্রলীগ নেতা বেলাল হোসেন মানিক, গোলাম মোস্তফা শান্তি, ইউনিয়ন যুবলীগ সভাপতি এসআই রিংকু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রবিনসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুজিবনগর:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টায় মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাসেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন নিলু, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক অফিসার একেএম মামুনুর রশিদ, তথ্য আপা খন্দকার তানিয়া প্রমুখ।
এসময় পুষ্পমাল্য অর্পণ করেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, মুজিবনগর থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ আব্দুল হাসেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক শেখ সাকিব সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধু ও বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুজিবনগর কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মতিয়ার রহমান। পরে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম, কৃষি অফিসার আনিসুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মামুনুর রশিদ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
অপর দিকে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেনের নিজ উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বাগোয়ান ইউনিয়ন পরিষদ হলরুমে মাদ্রাসার শিশুদের নিয়ে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের পর কেক কেঁটে এ দিবস উদ্যাপন করা হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগোয়ার ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন। ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, ইউপি সদস্য সোহরাব উদ্দিন, ইউপি সদস্য মি. শংকর বিশ্বাস, ইউপি সদস্য কাজী কোমর উদ্দিন সেলিম, ইউপি সদস্য ফেরদৌস মেন্তা, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস খাতুন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহিনুর খাতুন, ইউপি সচিব সালমা খাতুন ও হিসাব সহকারী কাম কম্পিউটার হাসানুজ্জামান উজ্জ্বল, ইউডিসি রেজাউল হক প্রমুখ।
ঝিনাইদহ:

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্যাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে শহরের প্রেরণা একাত্ত্বর চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে র্যালি নিয়ে জড়ো হয় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংগঠন। সকাল ৮টায় রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর পুলিশ বিভাগ ও মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পস্তবক অর্পণ করে। পরে একে একে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ফুল দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা আর ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি। এছাড়া বিভিন্ন সংগঠন শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ও গণগ্রন্থাগার চত্বরে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। কেন্দ্রীয় শহীদ মিনারেও নানা রকমের অনুষ্ঠান চলতে থাকে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দিবসটি পালন করতে সারা জেলায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার ঢেউ। সে ঢেউ আছড়ে পড়ে যেন অনুভূতি আর শ্রদ্ধার সাগরে। মন ও মননশীলতার গভীরে শিহরিত হয় খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার গল্প।
অপর দিকে, ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে পবিত্র কুরআন খতম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বক্তব্য দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা পিএএ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, পুরানত ডিসি কোর্ট মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ, ও ভুটিয়ারগাতি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক। বক্তাগণ বঙ্গবন্ধুর জীবন ও কর্মের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাঁর অসমাপ্ত কাজগুলো করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি এবং অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করেন মাস্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন। জেলার শৈলকুপা, হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জে আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদর উদ্দীন প্রতিবন্ধী বিদ্যালয়ে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরা চৌধুরির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মমতাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহেল আহম্মেদ ও ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আশিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলাউদ্দীন। সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক শাহআলম।
হরিণাকুণ্ডু:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাক্ষ শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল হক জুলেলসহ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, বঙ্গবন্ধু যুব পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বেলা তিনটায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা ফুটবল মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।