মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে
- আপলোড তারিখঃ
১৮-০৩-২০২১
ইং
জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধনকালে এমপি টগর
জীবননগর অফিস:
জীবননরে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে ৫ শতক জমির ওপর ২ কোটি ২০ লাখ ৬৯ হাজার ৩৩১ টাকা ব্যয়ে তিন তলাবিশিষ্ট ভবনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, একটি গোষ্ঠী দেশে ৭৫ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ফেলেছিল। সেই গোষ্ঠী ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। কিন্তু এখন সময় পাল্টেছে। এখন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরতে বর্তমান সরকারের পাশাপাশি প্রবীণ মুক্তিযোদ্ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি আরও বলে, এখনো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশেবিরোধী দল, সরকারি দলের সবাই মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে। আমরাও সে দিনের প্রতীক্ষায় আছি।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দীন, দলিল উদ্দীন দলু, সাবেক ডেপুটি কমান্ডার বদর উদ্দীনসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
কমেন্ট বক্স