মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বর্ণিল এবং বর্ণাঢ্য আয়োজনের কোনো কমতি রাখব না

  • আপলোড তারিখঃ ১৭-০৩-২০২১ ইং
বর্ণিল এবং বর্ণাঢ্য আয়োজনের কোনো কমতি রাখব না
চুয়াডাঙ্গায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে প্রেস বিফ্রিংয়ে ডিসি নজরুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘১৭ই মার্চ জাতীয় শিশু দিবস-২০২১’ ও ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’; উদ্যাপন সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জেলা প্রশাসনের উদ্যোগে গ্রহণ করা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, বর্ণিল নানা আয়োজনে ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা ধরনের প্রতিযোগিতা, শিশুদের খেলাধুলা, আলোকসজ্জাকরণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থিরচিত্র প্রদর্শনসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৭ মার্চের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণিল আতশবাজি করা হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সুবর্ণজয়ন্তী ক্রিকেট টুর্নামেন্ট, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইনডোরর গেম, কবি সম্মেলন, কবিতা পাঠের আসর, শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থানে আলোচনা, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, নাটক, দেশীয় খেলা, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জ্বলন, প্রতীকী ব্লাক-আউট, প্রমাণ্য চিত্র প্রদর্শনী, ভলিবল প্রতিযোগিতা, কাডাডি প্রতিযোগিতা, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠান, ২৭ মার্চ নাটক পূর্বকথনের আয়োজন করা হবে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, ‘আমরা আয়োজনের কোনো কমতি রাখব না। বর্ণিল এবং বর্ণাঢ্য আয়োজন হবে। প্রত্যেকটি আয়োজনই থাকবে মানসম্মত। এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে জেলার সব শ্রেণি-পেশার মানুষ এই আনন্দ উদ্যাপনে অংশ নিতে পারে।’ প্রেস বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, নেজারত ডেপুটি কালেক্টর আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, সাংবাদিক মানিক আকবর, শাহ আলম সনি, রফিকুল ইসলাম, এম এ মামুন, আতিয়ার রহমান, জামান আকতার, রেজাউল করিম লিটন, জান্নাতুল আওলিয়া নিশি, জিসান আহমেদ, ইকরামুল হক পিপুল, মেহেরাব্বিন সানভী, শেখ লিটন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী