বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে জোরপূর্বক বাল্যবিয়ে দেওয়ায় স্কুলছাত্রীর বিষপান

  • আপলোড তারিখঃ ২৬-০৪-২০১৭ ইং
গাংনীতে জোরপূর্বক বাল্যবিয়ে দেওয়ায় স্কুলছাত্রীর বিষপান
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার লক্ষিনারায়নপুর ধলা গ্রামে নিজের বাল্যবিয়ে ঠেকাতে রেখা খাতুন (১৪) নামের ৮ম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের সুবারুল ইসলামের মেয়ে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষপান করলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ছাত্রীটি বর্তমানে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিবেশি সূত্রে জানা গেছে, রেখা খাতুন ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও লক্ষিনারায়ানপুর ধলা গ্রামের দিনমজুর সুবারুল ইসলামের মেয়ে। বাবা ও মায়ের পছন্দের ছেলে একই এলাকার কাশেমের ছেলে বকুল হোসেন। তাই বাবা ও মায়ের ইচ্ছা ছিল স্কুলে পড়া অবস্থায় তাঁর নিজের পছন্দের ছেলের সাথে বিয়ে দেবে। কিন্তু বাল্য বিবাহ নিরোধ আইন ও মেয়ে দুজনে বাধা হয়ে দাড়ায়। তাই এ মাসের ১২ তারিখের দিকে রাতের আধারে অতি গোপনে অন্যের বাড়িতে নিয়ে বিয়ে দেয় তার। প্রথমে পরিবারের চাপের মুখে বিয়ে করলেও মানতে পারেনি রেখা। তাই বাবা মায়ের সিদ্ধান্তের প্রতিবাদে বিষপান করে আতœহত্যার চেষ্টা করে সে। গতকাল সকালে বাড়ির লোকজন টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বর্তমানে গাংনী হাসপাতালেই চিকিৎসধীন রয়েছে রেখা। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, আমাকে সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় কোন জনগণ এবিষয়ে কেউ কোন কিছু জানায়নি। আগামীকাল ইউনিয়ন পরিষদের বৈঠক আছে আমি সংশ্লিষ্ট ইউপি সদস্যর কাছে শুনে ব্যবস্থা নেব। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। এব্যাপারে অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হবে। গাংনী উপজেলার ভারপ্রাপ্ত নিবাহী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ জানান, বিষয়টি আমি অবগত নয়। তবে আমি খোজ খবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’