মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২১ ইং
ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গার রংপুরে অবৈধভাবে মাটি কেটে বিক্রির মহোৎসব ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের রংপুর গ্রামে ভূমি আইনকে তোয়াক্কা না করে ফসলি জমির মাটি কেটে বিক্রির মহোৎসবে মেতেছে (মাটি ব্যবসায়ী) ভূমিদস্যুরা। শুধু দিনের বেলায় নয়, সারা রাত ধরে একনাগাড়ে চলে অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে মাটি কাটার কাজ। ট্রাক্টর দিয়ে ওই মাটি ইটের ভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। ভেকু মেশিন দিয়ে কৃষি জমি কেটে রাতারাতি বানানো হচ্ছে গভীর পুকুর। এদিকে, একের পর এক কৃষি জমি থেকে এভাবে মাটি কেটে নেওয়ায় জমি উর্বরতা হারাচ্ছে, অন্যদিকে কমে যাচ্ছে কৃষি জমির পরিমাণ। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের দক্ষিণপাড়ায় দেখা যায়, আবাদি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কেটে পুকুর তৈরি ও জমির মাটি ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এ বিষয়ে এক জমির মালিকের কাছে তাঁর আবাদি জমিতে পুকুর খনন ও পুকুর খননের নামে মাটি বিক্রি করার সরকারি কোনো অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার সরকারি কোনো অনুমোদন নেই, আমার নিজের জমিতে পুকুর তৈরি করতে আমি কাটছি। মাটি আমার নিজের প্রয়োজন না থাকায় তা বিক্রি করে দিচ্ছি, এখানে অনুমতি নেওয়ার কি আছে?’ এদিকে, এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পূলক কুমার মণ্ডল অবগত হলে তিনি বিলম্ব না করে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবিরকে নির্দেশ প্রদান করেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে জমির মালিক শফিউল্লাহর ছেলে ইসমাইল হোসেন খোকনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহযোগিতায় ছিলেন থানা পুলিশের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী