মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চার দিনে মহেশপুর সীমান্তে ৪৯ জন আটক

  • আপলোড তারিখঃ ১৫-০৩-২০২১ ইং
চার দিনে মহেশপুর সীমান্তে ৪৯ জন আটক
নিয়মিত অভিযানেও কোনোভাবেই কমছে না ভারতে অনুপ্রবেশ ঝিনাইদহ অফিস: কোনোভাবেই কমছে না ভারতে অনুপ্রবেশ। অভিযান চালানোর পরও থামছে না। দিন দিন বৃদ্ধি বেড়েই চলেছে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সংখ্যা। গত চার দিনে মহেশপুর-৫৮ বিজিবির হাতে ৪৯ জন আটক হয়েছেন। গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। এদিকে, মহেশপুর সীমান্তের ভবনগর, সলেমানপুর ও বাঘাডাঙ্গা এলাকা থেকে গত শুক্রবার রাতে ১৯ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুর-৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- মহেশপুর উপজেলার ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়া উপজেলার সিংগা গ্রামের মোছা. রাশিদা বেগম (৪০), ফকিরহাট উপজেলার তালবাড়ি গ্রামের মোছা. শাহিনুর (২২) ও নড়াইল সদর উপজেলার আড়পাড়া গ্রামের নিপা রায়কে (১৯) আটক করা হয়। একই দিন সলেমানপুর গ্রাম থেকে শরিয়তপুর জেলার মৃধাপাড়া গ্রামের ফিরোজ মোল্লার ছেলে আব্দুল হামিদ (২৮), মেয়ে মোছা. নাসিমা বেগম (২০), নাদিয়া বেগম (৩৩), মো. নাঈম (১০), মো. নাজমুল খাঁন (০৩), মোছা. হামিদা বেগম (১৬), আমজাদের মেয়ে মোছা. ফারজানা আক্তার (১৯), রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার সন্ধ্যা গ্রামের চন্দনা বালা (৩০), ফরিদপুরের ছোট মহেশকুণ্ডি গ্রামের মোছা. আমেনা (২৫) ও মো. মোস্তফা মোল্লাকে (৫) অবৈধভাবে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এ সময় মহেশপুরের জুলুলি দক্ষিণপাড়া গ্রামের সাদকাস আলীর ছেলে দালাল বায়োজিদ হোসেনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের একটি ভুট্টাখেত থেকে বাগেরহাটের শ্মরনখোলা গ্রামের রাসেল গাজী (২০), নড়াইলের বাইশভিটা গ্রামের দিবাশীষ বিশ্বাস (২৯), আঁখি বিশ্বাস (২০), খুলনার মাথাভাঙ্গা গ্রামের ফয়সাল (২০), চট্টগ্রামের পশ্চিম মায়ানি গ্রামের রঞ্জিত (৩১) ও বেবী রাণীকে (৬৫) আটক করা হয়। এর মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছেন। গত মঙ্গলবার অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা কাঞ্চনপুর এলাকা থেকে ৯ জন ও লড়াইঘাট এলাকা থেকে ৬ জন এবং গত বৃহস্পতিবার ভগবতি তলা থেকে ৯ জনকে আটক করা হয়। বিজিবির কাছে আটকের পর তাঁরা জানিয়েছেন চিকিৎসা ও কাজের সন্ধানে তাঁরা ভারতে যাচ্ছিল।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী