মুজিববর্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত
- আপলোড তারিখঃ
১৪-০৩-২০২১
ইং
চুয়াডাঙ্গা জেলা আ.লীগের জরুরী সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার ও এমপি টগর
সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে (নতুন ভবন) জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, উপজেলা, পৌর ও জেলা পর্যায়ে এবং মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ১৭ই মার্চ থেকে ২৬ শে মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল পর্যায়ের নেতা-কর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। সেই সাথে চুয়াডাঙ্গা জেলা তথা দেশের উন্নয়নের জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আগে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিজস্ব কোনো ভবন ছিল না। এখন নিজস্ব নতুন ভবন হয়েছে। নতুন ভবনের মতো কমিটির প্রত্যেক নেতৃবৃন্দকে তাদের কাজে নতুনত্ব নিয়ে আসতে হবে। যাতে করে দেশ এবং আমাদের জেলা চুয়াডাঙ্গার ব্যাপক উন্নতি হয়।
এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগর টগর, খুস্তার জামিল, মোশারফ হোসেন, নাসির উদ্দিন আহমেদ, রহমতুল্লাহ, অ্যাড. আব্দুর রশিদ মোল্লা, নজরুল মল্লিক, শ্রী প্রশান্ত অধিকারী, যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, হাবিবুর রহমান লাভলু, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউক, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কায়ছার আহমেদ বাবলু, ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ জয়নাল আবেদিন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল্লাহ খান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মালিক, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, শিক্ষাবিষয়ক সম্পাদক এসএম জাকারিয়া আলম, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাবিল হোসেন জোয়ার্দ্দার, শ্রমবিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য নজরুল ইসলাম জোয়ার্দ্দার (সোনা মিয়া), হাবিবউল্লাহ বাহার, হাসান কাদির গনু, আব্দুল মান্নান নান্নু, সিরাজুল আলম ঝন্টু, মাহফুজুর রহমান মনজু, গোলাম মোর্তুজা, জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, উপাধ্যক্ষ নজরুল ইসলাম, শাহ আলম, মজিবর রহমান, আব্দুর রহমান, মতিয়ার রহমান, রবি বিশ্বাস, আব্দুল কাদের প্রধান, নুরুল ইসলাম, ইয়াকুব হোসেন মাস্টার, হেলাল উদ্দিন, কাজি খালেদুর রহমান অরুন, শাহজাহান আলী, খলিলুর রহমান ভুট্ট, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, শাহাদৎ হোসেন, আবু মুছা, সিরাজুল ইসলাম, সোহরাব হোসেন, আবু মো. আ. লতিফ অমল, অ্যাড. বেলাল হোসেন, অ্যাড. রফিকুল ইসলাম রান্টু ও আব্দুল আজিজ।
সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুজ্জামান লিটু বিশ্বাস। গত সভার কার্যবিবরণী পাঠ করেন দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
উক্ত সভায় আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী, ২৫শে মার্চ কালরাত ও ২৬শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন উপলক্ষে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নিম্ন বর্ণিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিন্ধান্ত সমূহ-১৭ই মার্চ থেকে ২৬ শে মার্চ পর্যন্ত ১০দিন দলীয় কার্যালয় ও ব্যক্তিগত ভবন সমূহে আলোকসজ্জা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবনী সম্পর্কে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল এবং সরকারি কর্মসূচির সাথে সমন্বয় রেখে ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ে পালনের সিদ্ধান্ত হয়। জাতিসংঘের সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশকে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয় (নতুন ভবন) উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ সাপেক্ষে দিনক্ষণ নির্ধারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কমেন্ট বক্স