মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক মিলন আটক

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০২১ ইং
ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক মিলন আটক
জীবননগর অফিস: জীবননগরে অনলাইন নিউজ পোর্টাল ‘৭১ বাংলা টিভি’র কথিত ভুয়া সাংবাদিক মিলন ২৩ বোতল ফেনসিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে আটক করা হয়। মিলন জীবননগর পৌরসভার রাজনগর পাড়ার আইজউদ্দিন ফকিরের ছেলে। জানা গেছে, মাদক ব্যবসায়ী কথিত ভুয়া সাংবাদিক মিলন সাংবাদিকতার মতো মহৎ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাকারবারির সাথে জড়িত। এমন গোপন সংবাদের ভিত্ত্বিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের নির্দেশে এসআই ফকির ফেরদৌস ফোর্স নিয়ে জীবননগর পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে রাজনগর পাড়ার আইজউদ্দিন ফকিরের ছেলে ভারতীয় গরু ব্যবসায়ী, মাদক ও চোরাকারবারি নিজেকে সাংবাদিক পরিচয় দানকারী মিলনকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক করে। এসময় তাঁর কাছে থাকা একটি অ্যাপাসি ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। এর আগেও তিনি বেশ কয়েকবার পুলিশ এবং বিজিবির হাতে আটক হয় বলেও জানা গেছে। জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু বলেন, ইদানিং দেখছি বেশ কিছু মাদক ব্যবসায়ী নিজের ব্যবহৃত গাড়িতে কিছু অনলাইন পোর্টালের স্টিকার মেরে ঘুরে বেড়াচ্ছে। এ ধরনের হলুদ সাংবাদিকদের কারণে আজ সুস্থ ধারার সাংবাদিকদের কাজ করতে চরম বিপাকে পড়তে হচ্ছে। দ্রুত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে সাংবাদিকদের সম্মান নষ্ট হবে। আর এসব মাদক ও চোরাকারবারিরা তাদের অবৈধ ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য মোটা অংকের অর্থ ব্যয় করে বেশ কিছু নামিদামি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার নামনুসারে নাম রেখে অনলাইন পত্রিকা এবং অনলাইন টিভির প্রতিনিধি হিসাবে আইডি কার্ড গলায় ঝুলিয়ে শহরে দাঁপিয়ে বেড়াচ্ছে। এদের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জীবননগর থানায় তাঁর বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী