চিনিশিল্পকে বাঁচাতে বেশি বেশি আখ চাষ করতে হবে
- আপলোড তারিখঃ
১২-০৩-২০২১
ইং
দর্শনায় খামার দিবসের অনুষ্ঠানে চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান
প্রতিবেদক, হিজলগাড়ী:
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ডিহি কৃষি খামারে খামার দিবস পালিত হয়েছে। খামার দিবসে কেরুর কৃষি জমিতে আখের চারা রোপণ করার পাশাপাশি সাথী ফসল উত্তোলন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডিহি কৃষি খামারে আয়োজিত খামার দিবসের অনুষ্ঠানে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান আরিফুল ইসলাম অপু।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, দর্শনাসহ এই জনপদের মানুষের রক্তের সাথে আখচাষ মিশে আছে। চিনিশিল্পকে বাঁচাতে বেশি বেশি করে আখচাষ করতে হবে। সরকার চিনিশিল্প উন্নয়নে কাজ করছে। নতুন নতুন আখের জাত উদ্ভাবন করা হচ্ছে। আখচাষ করে যাতে কৃষকরা স্বাবলম্বী হতে পারে, সেজন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মহাব্যবস্থাপক (অর্থ) রাব্বিক হাসান, মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ফিরোজ আহম্মেদ আহম্মেদ সবুজ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনানা করেন মহাব্যবস্থাপক (কৃষি) গিয়াস উদ্দিন।
উল্লেখ্য, প্রতিবছর কেরু অ্যান্ড কোম্পানির উদ্যোগে খামার দিবস পালন করা হলেও এবার ছিল একটু ভিন্ন আয়োজন। খামার দিবসের মূল আকর্ষণ ছিল কেরু অ্যান্ড কোম্পানির আখের জমিতে আখচাষের পাশাপাশি সাথী ফসল হিসেবে আলু, মশুর ও পেঁয়াজ ও মুগ চাষ করার পদ্ধতি। এবছর ডিহি কৃষি খামারের ২৩ একর জমিতে আখচাষের পাশাপাশি আলু, মশুর ও পেঁয়াজ চাষ করা হয়।
কমেন্ট বক্স