বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলার ১০ জন আটক

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২১ ইং
কালীগঞ্জে মাদকসহ বিভিন্ন মামলার ১০ জন আটক
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার প্রায় ১০ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার তাঁদের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার ঝনঝনিয়া এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে মো. আব্দুল হাকিম (২৩), আসাদুজ্জামানের ছেলে মো. অনিক হাসান (২২), মোল্লাডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মো. রোজ হোসেন (৩৩), ফয়লা গ্রামের তপন বিশ্বাসের ছেলে মিঠুন কুমার বিশ্বাস (২৯), মৃত খাইরুল ইসলামের ছেলে মো. সোহাগ হোসেন (২৮), নুরুল ইসলামের ছেলে লিছান খান (২৪), হেলাই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মণ্টু (৫০), গোমরাইল এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. সাদ্দাম হোসেনকে (৩৬) আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ২৬৮ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও চুরি মামলায় ৪টি চোরাই ভ্যান উদ্ধারসহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি এলাকার মোকাদ্দেসের ছেলে আলামিন ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার মৃত শামীমের ছেলে মোহনকে আটক করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর পেয়ারাতলায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা