মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অভিযুক্ত দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২১ ইং
অভিযুক্ত দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
স্টার গোল্ড ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদায় স্টার গোল্ড ইলেকট্রনিক্স কোম্পানিতে প্রায় ৪০ জনকে চাকরি দেওয়ার নাম করে প্রায় ১২ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্টার গোল্ড ইলেকট্রনিক্স কোম্পানির জিএম নাসির ও ম্যানেজার শাকিল। অভিযুক্ত নাসির দর্শনা থানার ছয়ঘরিয়া ও ম্যানেজার শাকিল দর্শনার বাসিন্দা। এ ঘটনায় শামীম রেজা ও রনি নামের দুজন ভুক্তভোগী বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দামুড়হুদা অফিসের জিএম নাসির ও ম্যানেজার শাকিল স্টার গোল্ড ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে মহেশপুর থানায় সেজিয়া গ্রামের শামীম রেজার কাছ থেকে ৩৫ হাজার টাকা, জয়রামপুর গ্রামের লোকমান হোসনের কাছ থেকে ৩০ হাজার টাকা, জীবননগরের বখতিয়ার কাছ থেকে ১২ হাজার টাকা, চুয়াডাঙ্গার খোদাবকসর কাছ থেকে ২০ হাজার টাকা এভাবে প্রায় ৪০ জনের নিকট থেকে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। শামীম রেজা জানান, ‘গত ২ ডিসেম্বর আমাকে ম্যানেজারের পদে চাকরি দিবে বলে জামানত হিসেবে আমার নিকট থেকে ৩৫ হাজার টাকা নেন নাসির ও শাকিল। পরে ৪ মাস পার হয়ে গেলেও চাকরিও দেয় না, টাকাও ফেরত দেয় না। আস্তে আস্তে শুনতে পাচ্ছি প্রায় ৪০ জনের নিকট থেকে প্রায় ১২ লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে তারা। পরে আমি বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।’ দামুড়হুদা মডেল থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযোগের পরে তাকে আমরা আনার চেষ্টা করছি। দুই পক্ষকে শনিবারে হাজির হওয়ার জন্য দিন ধার্য্য করা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী