মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিরোধী দল আবারও ষড়যন্ত্র শুরু করেছে, সকলে ঐক্যবদ্ধ হোন

  • আপলোড তারিখঃ ১১-০৩-২০২১ ইং
বিরোধী দল আবারও ষড়যন্ত্র শুরু করেছে, সকলে ঐক্যবদ্ধ হোন
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘দেশে করোনাভাইরাসের প্রকোপ আবারও বেড়েছে। তাই আপনারা সকলে টিকা গ্রহল করুন। আমি নিজেও টিকা গ্রহণ করেছি। সরকার বিনা পয়সায় টিকা পাঠিয়েছে, আপনারা অবশ্যই টিকা নিবেন। না হলে আপনারা টিকা থেকে বঞ্চিত হবেন।’ তিনি পৌর ও উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘দেশে বিরোধী দল আবারও ষড়যন্ত্র শুরু করেছে, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রীর হাতকে শক্তিশালী করুন। সামনে ইউনিয়ন নির্বাচন। আপনারা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে প্রত্যেক ইউনিয়নে একজনকে প্রার্থী করবেন। তবে তিনি যদি কোনো কারণে নির্বাচন করতে ব্যর্থ হোন, সে কারণে একজন প্যারালাল প্রার্থীও ঠিক করে রাখবেন।’ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, খন্দকার শাহ আলম মণ্টু, মজিবর রহমান, আমিরুল ইসলাম মণ্টু, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুণ, জেলা নির্বাহী সদস্য শাহ আলম, আবু মুছা, সিরাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, আওয়ামী লীগ নেতা দিদার আলী, আবু সাইদ পিণ্টু, মোস্তাফিজুর রহমান রুন্নু, রাহাব আলী, হাফিজুর রহমান বাবলু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী